হুমায়ুন আজাদ একটি বিধ্বংসী মূর্তি বিনাশের নাম,আমৃত্যু লিখে গেছেন নষ্ট সমাজ-সভ্যতা-রাজনীতি ও প্রথার বিরুদ্ধে যা কিছু তাকে পীড়ন করত।এমনি কিছু দাঁতভাঙ্গা কপটতাহীন উক্তি ও যুক্তি ওটে এসেছে তাঁর কলামে।সম্প্রতি তাঁর কিছু প্রবন্ধ পড়তে গিয়ে মনে হলো,প্রতিটি বাক্যই যেন এক একটি স্বর্ণাক্ষরে লিখে রাখার মত উক্তি,
১//মূর্তিবিনাশ আমার ধর্ম,আর আমার জাতির ধর্ম হচ্ছে মূর্তিপূজা।যদি কিছু মূর্তি এগুলোর ক্রোধে ভেঙ্গে পড়ে থাকে তাহলে খুব সুখ পাবো।
২//তৃতীয় বিশ্বে রাজনীতি করুণ হিংস্র এক প্রহসন;কোটি কোটি টাকা ব্যয়ে অভিনীত হয়ে থাকে এ রাষ্ট্রীয় রঙ্গ নাট্য।
৩//কিছু জনপ্রিয়তা বিজয়ের মানদণ্ড নয়।
৪//বিভেদ বা শ্রেণীবৈষম্য তো আমাদের সমাজরাষ্ট্রের মূলসূত্র।
৫// এখন জন্ম এখানে আতংক,মৃত্যু তৃপ্তিকর,আর অপমৃত্যু স্বাভাবিক সূত্র,জন্ম হাহাকার সৃষ্টি করে মৃত্যু করেনা।
৬//চূড়ান্ত ধ্বংসের জন্য মহা প্রলয়ের অপেক্ষা করতে হবে না,খণ্ড প্রলয়েই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে আল্লার বাংলাদেশ।
৭//বাংলাদেশ,গোলাপ তোমার মর্মে পশেচে ব্যাধি,সব দোষ অবশ্য বাঙ্গালীর নয়, এমনকি একনায়কদের ও ন্য,গ্রামে ধনী থাকাটা যেমন গরিব গ্রামবাসীদের জন্য বিপদ তেমনি বাংলাদেশের বিপদ ধনী শিল্পোন্নত দেশ রয়েছে।
৮//খাঁটি বাঙ্গালি হয়ে মহত বাঙ্গালি হওয়া অসম্ভব।
৯//বাঙ্গালি গোপনে কামুক প্রকাশ্যে সন্ত।
১০//গরিব বাঙ্গালিকে ইংরেজি না শিখিয়ে এমন কিছু শেখানো দরকার ,যাতে তার জীবনের মান উন্নত হয়।
১১//বিশশতকের বড়ো সংকট হচ্ছে শ্রেষ্টরা সব বিষয়ে অনিশ্চিত আর নিকৃষ্টরা সব বিষয়েই সুনিশ্চিত।
১২//অন্ধরা ত্রিকালদর্শী আর আশাবাদীরা অসম্ভবদর্শী।
১৩//সাংবাদিক পৃথিবীর নির্দয়তম প্রাণী,শোক তার কাছে সংবাদ।
১৪//অধিকাংশই ক্ষুধার্ত,আর যাদের ক্ষুধা মিটেছে,উদরে শুন্যতা নেই,তারা ও আদিম ক্ষুদায় কাতর।
১৫//বিজ্ঞান আধুনিক কালের পরশ পাথর,এর ছোঁয়াই সবকিছু সোনা হয়ে ওঠে।
১৬//সন্ত্রাস এখন জীবনের প্রভু,সভ্যতার নিয়ন্ত্রক।
১৭//বিশ্ববিদ্যালয় এখন সন্ত্রাসের বজ্রমেঘের নিচে মুরগির চানার মত কুঁকড়ে আছে।
১৮//এখন বাঙ্গালির মৌলিক শব্দভাণ্ডার ইংরেজিতে পরিপূর্ণ,অধিকাংশ শিক্ষিত বাঙালি একটি সম্পূর্ণ বাঙলা বাক্য বলতে ঘেমে ওঠে,আর প্রতিটি বাক্যের ফাঁকে ফাঁকে ইংরেজি শব্দ ঢুকিয়ে দালালের গৌরব অনুভব করে।
১৯/পৃথিবীজুড়েই টিভি নামক বাচাল বাক্সটি মানুষের একটি ইন্দ্রিয় ও দুএকটি রিপুকেই প্রধান করে তুলেছে।
চোখ তাকলেই টেলিভিশনের রঙ্গিন অবাস্তব জগত দেখা যায়।কিছু ভাবতে হয়না চিন্তা করতে হয়না,অনুভব করতে হয়না ,শুধু মাঝে মাঝে কামের আবেগটি জেগে ওঠে পিচ্ছিল সাপের মত।
২০/স্বাধীনতা জাতীর জীবনে নিয়ে আসে সৃষ্টিশীলতা কিন্তু আমাদের স্বাধীনতা নিয়ে এসেছে বন্ধ্যাত্ব।
২১/আমাদের কোন সাহিত্য পত্রিকা নেই,রয়েছে উপসংস্কৃতির একগুচ্ছ সাপ্তাহিক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




