চলে এসো অতশী
কোথায় গেলে অতশী? তোমাকে ঘিরেই
ছিলো আমার সবটুকু ভালোবাসা,
তোমার অদ্ভূত ছোঁয়ায়, আমার হৃদয়
স্পন্দনে জাগে আশা,
অন্তরে বাজে সেই সুর, সেই ছন্দের
মোহনীয় অনুভূতি,
শত বাধা বিঘ্ন
পায়ে ঠেলে দৃপ্তপদে এগিয়ে এসো অতশী,
চলে এসো আমার হৃদয়
মন্দিরে যে ঘরে বাসা বেধেছো নিরবে,
তোমাকে নিয়ে সৃষ্টি হয়েছে যে স্বপ্নের
জাল বোনা, শত শত স্বপ্ন সাধনা,
আজ আমার প্রান হয়েছে ছন্দহীন,
কিছুতেই নেই যেন পূর্ণতা,
নির্ঘুম রাতের নির্জনতায়
তুমি থাকো তব পাশে,
ভোরের স্নিগ্ধতায় আবার হারিয়ে যাও,
ঠেলে দিয়ে আমায় বিষন্ন আধারে,
আমার অশান্ত
ভাবনাগুলো পড়ে থাকে একান্ত
অবহেলায়,
পারিনা সেখানে আর কাউকে বসাতে,
যেখানে বসে আছো তুমি চুপটি করে,
তাইতো বলি চলে এসো অতশী,
চলে এসো বহু পথ, দিয়ে পাড়ি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



