মেয়েটিকে আমি দোষ দেবো না !
_______________দোষ মেয়েটার মা-
বাবার-ই।
নাইনের ছাত্রী মেয়েটা।খুবই শান্ত শিষ্ট।
মেয়েটার নাম মৌ।
আস্তে আস্তে করে খুব বিনয়ের
সাথে কথা বার্তা বলে।
খুব সুন্দরী না হলেও মায়াবী ছিল দেখতে।
বোরকা না পরলেও খুব শালীন
ভাবে চলাফেরা করতো।
এলাকার আর ৮/১০টা মেয়ের
মতো আলট্রা মডার্ন সে নয়।
আমার মায়ের বাসায়- ওরা দোতলায়
থাকতো।
ছুটিতে বাসায় গেলেই
দৌড়ে আসতো আমার সাথে দেখা করার
জন্য।
আর ঈদের সময় তো কথাই নেই- আমার
হাতেই মেহেদি লাগাতে হবে ওকে।
অথচ ওর চাচাতো মামাতো বোনেরা বড়
বড় পার্লার
থেকে মেহেদী লাগিয়ে আসতো।
ও একটু সবার থেকেই আলাদা ছিল। খুব
বেশি হৈ হুল্লোড় , গান বাজনা, নাচ গান
ওর ভালো লাগতো না।প্রায়ই
বলতো আমাকে , আপু ! আমার কেন যেন
এসব মোটেই ভালো লাগেনা।
আমাদের পরিবারটা যদি আপনাদের
মতো হতো !
কোন
অনুষ্ঠানে যেতে চাইতো না মেয়েটা। যার
কারনে অনেক সময় মায়ের বকুনিও
খেতে হতো ওকে।
আমি বাসায় পার্মানেন্ট না , তাই আমার
আম্মুর কাছেই কোরআন শরীফ পড়ত।
ধর্মীয় বিষয়াদি জানার
একটা আকুলতা লক্ষ্য করতাম ওর মাঝে।
আমি/ আম্মু প্রায়ই বলতাম ওর মাকে-
যেন ওকে এখন থেকে পর্দার
সাথে চলা ফেরা করায়।
কারন পুরা ফ্যামিলিটাই ওদের
আলট্রা মডার্ন। একা ওর
পক্ষে পর্দা করে চলা সম্ভব নয়, যদি ওর
মা - বাবা ওকে হেল্প না করে।
কিন্তু ওর মা ওকে সাধারন
একটা বোরকা কিনে দিতেই
অস্বীকৃতি জানায়, তার অভিমত - '' আমার
মেয়ের তো এখনো বোরকা সামাল
দেয়ার-ই বয়স হয়নাই।
বোরকা -টোরকা পরে আবার
না রাস্তাতেই হোঁচট খেয়ে পড়ে যায়।
দরকার নেই বাবা - সময় হলে কিনে দেবো।
মৌ তো প্রায়ই বেঁকে বসতো-
বোরকা কিনে না দিলে আর স্কুলে/
কোচিং এ যাবেনা।
অনেকেই মাঝে মাঝে ওকে ডিস্টার্ব করে।
ওর মা ছেলেগুলোর নামে হেড স্যারের
কাছে কমপ্লিন করে আসতো। ব্যাস
এইটুকুই।
তবুও বোরকা কিনে দেবেনা না।
এতো ছোট
মেয়ে বোরকা পড়লে নাকি দেখতে বাজে লা
কোন ভাবেই ওর
মাকে বোঝানো গেলো না।
কিন্তু এর পরিনাম যে এমন কিছু
হতে পারে , তা আমরাও বুঝতে পারিনি।
সহজ সরল মেয়েটা কোচিং এর
একটা ছেলের সাথে কিভাবে যেন
প্রেমের সম্পর্কে জড়িয়ে গেলো।
আর ওর সরলতার সুযোগ
নিয়ে ছেলেটা ওকে ধোঁকা দিয়েছে।
যা নাকি ওর
রেখে যাওয়া চিঠি পড়ে নিশ্চিত হয়েছে ওর
পরিবার।
কাল রাতে১০টার দিকে আম্মু ফোন
দিয়ে বললেন - '' মৌ আত্মহত্যা করেছে''
শুনে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম।
গলা ধরে এলো কেমন যেন।
কিভাবে ও ভূলটা করলো বুঝতে পারলাম
না, ও তো এমন মেয়ে ছিলোনা।
একটা বোরকা কিনে দিলে হয়তো মেয়েটা এ
ভয়ানক ভুলটি করতো না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



