জিবনের ব্যস্ততা আজ বড় নিষ্ঠুর করে দিয়েছে মানুষের মনকে। কত স্মৃতি মনে পড়ে আজ মনের গৌধুলিতে। ছুটে চলা দিগন্ত পথ, গ্রামের প্রকৃতির সুনির্মল আবাসন। বিশেষ করে বর্ষার সময় দিগন্ত জোড়া মাঠে চারদিকে পানিতে টয়টম্বুর। নতুন পানিতে ব্যঙ্গএর বিরামহীন ডেকে চলা। সন্ধার সময় মেঠো পথ দিয়ে ছাতা আর টর্চ লাইট নিয়ে হাটুরের হেটে চলা । রাখালের গরু নিয়ে বুক সমান পানিতে সাতরে আসে। সবই যেন স্মৃতি !!!!!! এখন ও কিন্তু গ্রামে গেলে মনের কুঠিরে সেই দৃশ্যটুকু দেখার অধির আগ্রহে আপেক্ষা করি। কিন্তু তার দেখা যে পাইনা, তখন তো গ্রামে ছিলনা বিজলী বাতির ঝিলিক, সাধারন কেরোসিনের কূপিতে জ্বলমল করত কৃষক-কৃষাণির ঘর। ছোট ছেলে মেয়েরা সন্ধার সাথে সাথে বসে পড়ত পড়ার টেবিলে। কিন্তু এখন ঘরে ঘরে জ্বলছে সৌর চালিত বিদুৎ। আলোকিত ঘর আলোকিত বাড়ির আঙ্নিা যেন শহুরে জিবনের এক পশলা ছোয়া। যদিও আমার শৈশবের পুরো ভাগটাই কেটেছে বাংলাদেশের মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন এক দ্বীপ জনপদে। নামটি তার সন্দ্বীপ। দেখেছি সাগরের হাজারও জল রাশির সাথে মানুষের দৈনন্দীন সংগ্রামের জিবন চিত্র। কথনো নিদ্রহীন কখনো ক্লান্তিহীন রাত জেগে সমুদ্রের সাথে নিরন্তর ছুটে চলা। ভাগ্যে কি ঘটে একমাত্র বিধাতাই জানে। তারপরও নেই তাদের থেমে চলা। জিবনের তাগিদে শরিরের শেষ রক্ত টুকু তারা জ্বেলে দেয় পরিবার পরিজনের জন্য।
আলোচিত ব্লগ
কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন
হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন
খারাপটা কোথায়

বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন
আম্লিগ যদি আসে তাহলে ....... :(

বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন
মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?
বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।