আন্দালিব পার্থ আর গোলাম মোওলা রনি(আওয়ামিলীগ) কেন আমার ফেবারিট আসলে তাদের কথা শুনলে যে কেউ বুঝবে । তাদের উপস্থিতিতে কোন টকসো হলে আমি গোগ্রাসে গিলতে থাকি । এরা সত্য কথা, বাস্তবিক কথাগুলা এত সুন্দর করে বলে শুনলেই দেশ নিয়ে নতুন করে আশা জাগে ।
আজ বাংলাভিশনে এই দুইজন তরুন এমপি এসেছিলেন ।
তাদের কাছে এক মহিলা রাগে আর ক্ষোভের সাথে প্রশ্ন করলেন আপনারা বাংলাদেশকে কি আফগানিস্তান বানাতে চান ?
তারা সুন্দর করে বুঝায় দিলেন কেন হেফাজত ইসলামীকে কৌশলে রাজনৈতিকভাবে হ্যান্ডেল করতে হবে ।
রনি বললেন আওয়ামিলীগ বিএনপি একটা সমাবেশ করলে ২-৩ লাখ জোগার করতে তাদের জান বেরিয়ে যায় আর হেফাজতে ইসলামী ডাক দিলে ১৫-২০ লক্ষ লোক বেরিয়ে আসে নানা বাধার মুখেও । আবার সরকার থেকে তাদের বিএনপি জামায়াত বলে দূরে ঠেলে দেওয়া হচ্ছে তাহলে তারা তো নিজেরাই একটা দল খুলে বসতে পারে । এবং বাংদেশের মানুষ যে ধর্মপ্রান তারা ক্ষমতায় না আসলেও বিরাট বড় প্রভাব ফেলতে পারে রাজনীতিতে ।
পার্থ বললেন বাংলাদেশ যাতে জঙ্গি না হয় সে জন্যই তো তাদের সাথে বসে সুন্দর করে আলোচনা করে তাদের বোঝানো উচিত যে এগুলা দাবি তোমাদের মানলাম আর এগুলো মানা সম্ভব নয় । তাদেরকে আন্দোলনের কোন সুযোগ দেওয়া যাবে না । যতই তারা আন্দোলনে যাবে তাদের প্রভাব এবং শক্তি বেড়ে যাবে বইকি কমবে না ।
এদেরকে কোনভাবেই সরকার কিংবা আইন দিয়ে তখন ধরে রাখা কঠিন হবে ।
সবশেষে মিসরের যে উদারহন আসল সেটা সত্যিই আমাদের ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট । মিসরে কিন্তু ব্রাদারহুড নামে যে দলটা ক্ষমতায় আছে সেটা কিন্তু এমনই ইসলামিক দল, যা কেউ চায় না কিন্তু জনগন ভোট তাদেরকেই দিয়েছে ।
আমরা ২-৪জন লোক অনলাইনে চিল্লাপাল্লা করে মহাভারত অশুদ্ধ করে ফেলতেছি কিন্তু বেশীরভাগ লোকই কিন্তু অনলাইনে কোন দিনই আসবে না এবং তাদের ভোটে ধর্ম অবশ্যই একটা প্রভাব ফেলবে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





