◆ আগে বন্ধুরে দোস্ত বা বন্ধু
কইয়া ডাকতো ।
-- আর এখন ডাকে মামা ।
.
◆ আমি আমার মামারে ডাকি
মামা ।
-- আর এখন আমার মামাতো ভাই
আমারে ডাকে মামা।
.
◆ আগে ডোবায় বোতল ভাঙা,
পলিথিন ব্যাগ ইত্যাদি ময়লা আর্বজনা
পাওয়া যাইতো ।
-- আর এখন পাওয়া যায় অস্ত্র ।
.
◆ আগে ১ টাকা ভাংতি থাকলে
চকলেট খাইতো ।
-- আর এখন ১ টাকা ভাংতি না
থাকলে চকলেট খাইতে হয় ।
.
◆ আগে পুলাপাইনদের রাতে ঘুমানো
নিধারণ হইতো ঘড়ির কাঁটার উপর।
-- আর এখন নিধারণ হয়
মোবাইলের চার্জের উপর ।
.
◆ আগে মাইয়্যারা চুঁড়ি পরতো ।
-- আর এখন ছেলেরাও পড়ে ।
(পার্খক্য হইলো মাইয়্যারা পড়ে স্বর্ণের,
আর ছেলেরা পড়ে রাবারের )
.
◆ আগে সি.এন.জি তে যাত্রী বেশি
হলে ড্রাইবারের পাশে ছেলে বসায়তো।
-- আর এখন বসায় মাইয়্যা ।
.
◆ আগে ঘরে কেউ আসলে সালাম
দিতো, কেমন আছি খোঁজ - খবর
নিতো ।
-- আর এখন ঘরে ঢুকার লগে লগেই
খুঁজে মোবাইলের চার্জার ।
.
◆ আগে "ট্রু লাভ" বলে একটাই লাভ
ছিল ।
-- আর এখন একটা ট্রু লাভ গেলে
আরেকটা ট্রু লাভ আসে ।
(তার মানে সব গুলাই ট্রু লাভ)
.
◆ আগে মাইয়্যারা নিজেদের বিয়ার
কথা শুনিলে খাওয়া দাওয়া ছাইড়া
দিতো ।
-- আর এখন বিয়ার কথা শুনিলে
কেনাকাটা নিয়ে ব্যস্ত হইয়া যায় ।
.
◆ আগে মাইয়্যারা বিয়ের দিন কাঁদতে
কাঁদতে চোখ ফুলাইয়া ফেলাইতো ।
-- আর এখন কাঁদে না,যদি মুখের
আটা - ময়দা গুলা নষ্ট হইয়া যায় ।
.
◆ আগে প্রশ্ন ফাস হইলে পরিক্ষা
বাতিল করা হইতো ।
-- আর এথন প্রশ্ন ফাস হইলে
ফেসবুক বন্ধ করা হয় ।
.
◆ আগে এস.এস.সি পরীক্ষায় যে
এ+ পাইতো তারে পত্রিকায় দিতো ।
-- আর এখন দেয় যে এ+ পাই নাই
তারে ।
( কারণ এ+ না পাইলে এখন
ডারেক্ট আত্মহত্যা কইরা ফেলায় )
.
◆ আগে এস.এস.সি পাশ করলে
কপালে একটা ভালো চাকরী জুটতো ।
-- আর এখন নামের পিছনে
এ টু জেড পর্যন্ত সব ডিগ্রি লাগাইয়া
ঘুরলেও একটা ভালো চাকরী জুটে
না ।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



