তোমাদের স্নিগ্ধ ফুলগুলো শুকিয়ে বিবর্ণ হয়-
আমাদের সবুজ ফলগুলো পেকে লাল টকটকে ,
তোমাদের পাপড়িগুলো খসে পড়ে দারুন অবহেলায়
আমাদের বীজ থেকে নতুন নানা রঙের চারা ফুড়ে উঠে;
তোমাদের আধো কঠোর পলি মাটি জীর্ণ করে।
ফুলের বেদনা কেমন জানিনা, বুকে বাজেনা ঝড়ে পরার ব্যাথা
আমার তো জীর্ণ হওয়ার কষ্ট নেই।
স্রষ্টার উলঙ্গ নিঃসঙ্গতা আমাকে সঙ্গ দেয় না,
আমি কদর্য মোটা দাম্ভিক, শিল্পের উল্লাস আমার ভেতরে তোলেনা ঢেউ ।
হে বিশালতম বিশ্বব্রহ্মান্ড, তুমি কি অবিচ্ছিন্ন এক, নাকি একসাথে দুই!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



