আজ বহুদিন পর হঠাৎ আবার,
খোলা আকাশ,খালি বাড়ির ছাদ
আরও আছে দূর আকাশেৱ,
আমার সব সময়ের সাথী ওই চাঁদ ৷
একাকী প্রায় প্রতিটি মানুষের খুব সম্ভবত এক মাত্র সঙ্গী চাঁদ । চাঁদকে দেখে দেখে কতো শিশু যে মায়ের কোলে ঘুমিয়েছে, কতো প্রেমিক যে এই চাঁদকে তার প্রেমিকার গলায় থুক্কু কপালে পড়াতে চেয়েছে, কতো প্রেমিক প্রেমিকার কথা চিন্তা করেছে, কতো আধুনিক কবি কতো যে কবিতা লিখেছে, কতো ছেঁকা খাওয়া মার্কা ফেসবুক স্ট্যাটাস যে চাঁদ দেখে লিখা হয়েছে, কতো নেশাখোরেরা চাঁদের আলোয় ''পিনিক'' করেছে ইত্যাদি ইত্যাদির কোন ইয়ত্তা নেই ! গেলো রম্য কথা । এবার আসি বাস্তবতার কাছে সাথে আছে এক চিমটি আবেগ ! চাঁদকে দেখে আমি নিজেই অনেকবার চন্দ্রাহত হয়ে গিয়েছিলাম ! চাঁদের মায়াময় অপার্থিব আলোয় কতো বার যে বিভ্রমে হারিয়ে গিয়েছিলাম সেটারও ইয়ত্তা নেই । যে চাঁদকে নিয়ে এতো কথা সেই চাঁদকে আমরা অনেকেই শুধুমাত্র ২৯ রোজার পর আগ্রহ নিয়ে দেখি, অনেকেই সবসময় দেখি । এবার চলুন দেখি আসি স্পেশাল টাইপের চাঁদের (সুপার মুন) না দেখা অসাধারণ কিছু ছবি যেগুলো বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন স্থানে তোলা হয়েছিল ।

উপরের ছবিটি তোলা হয়েছে আমেরিকার সিয়্যাটলের স্পেস নীডলের সামনে থেকে, ঠিক যেন কোন এক বৈজ্ঞানিক কল্পকাহিনীর মুভি ।

এই সুপার মুনটি গ্রীসের পৌরাণিক ঐতিহাসিক সমুদ্র দেবতা পসেইডনের মন্দিরের পিছনে ধরা হয়েছে ।

সবাই তো চিনেছেন তাই না ??? হ্যাঁ, স্ট্যাচু অব লিবার্টি !

ইন্ডিয়ার তাজ-মহলের মতো লাগছে তাই না ? আসলে এটি ইন্ডিয়ার রাজস্থানের যোধপুরের সার্কিট হাউজ

এটি ফ্রান্সের একটি লাইটহাউজ থেকে তোলা ।

সোয়ামিনারায়ণ মন্দির, জর্জিয়া ।

মাউন্ট ডায়াবলো ষ্টেট পার্ক, ক্যালিফোর্নিয়া ।

ব্যাংক অব আমেরিকা ।

সুপারট্রি'জ উদ্যান, সিঙ্গাপুর ।
ট্রিগুলি ৩০-৫০ মিটার উচ্চতায়, টুরিস্টরা এখান থেকে রাতের দৃশ্য দেখে ।

কাজাখাস্তান ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


