somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শূন্যভুবনের মেহেদী
চারপাশের সব অসাধারণ প্রতিভাবানদের ভিড়ে অতি সাধারন একজন। ভালোবাসি বৃষ্টিতে ভিজে বৃষ্টিকে অনুভব করতে, ভালোবাসি কোন এক জোছনা রাতে আঁধারে মিশে যেতে, ভালোবাসি বন্ধুত্ব, প্রান খোলা হাসি, গান, কবিতা আর আঁধারে হারিয়ে যাওয়া একাকী।

আলিফ লায়লার সেই রাক্ষসীরা এখন কোথায় ??? আপনার বা আমার ঘরেই তো !

২২ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটকালে আলিফ লায়লা'তে দেখতাম খুবই সুন্দরী এক মেয়েকে বিয়ে করে ঘরে আনার পর ঘরের সব মানুষ রহস্যজনক ভাবে মারা যেতো অথবা গুম হয়ে যেতো । মাঝে মাঝে এই বিয়েটা হতো যখন রাজা একা একা বনে ঘুরতেন তখন এক রহস্যময়ীর রহস্যের জালে আটকিয়ে । আধুনিক যুগে এই বিয়েটাকে আমরা ''লাভ ম্যারেজ'' বলি । আবার পরিবারের লোকেরাও পছন্দ করে একটি মেয়েকে নিয়ে আসতেন । এটাকে আমরা এখন ''এরেঞ্জ ম্যারেজ'' বলি । একটি পরিবারে তারা যেভাবেই আসুক না কেন, তাদের কাজ কিন্তু একটাই । কি সেটা ??? পরিবারের সবাইকে খুন করা । অথবা তাদের খেয়ে ফেলা ।
দুর্ভাগ্যজনকভাবে অতীতের সেই রাক্ষসীগুলি এখন অনেক বেড়ে গেছে । বর্তমানে যেন প্রতি ঘরেই সেই রাক্ষসীদের আনাগোনা ! এরা তো অতীতের সেই রাক্ষসীদের চেয়ে হাজারগুণ বেশী ভয়ংকর । এরা মানুষদের খায়ও না, মেরেও ফেলে না । অর্থাৎ জীবিত রেখেই খাওয়া শুরু করে ।
অনেক তো রূপক বললাম । এবার বলি বাস্তব । রাক্ষসীর জায়গায় আপনার পরিচিত কোন এক বাসার অথবা কোন এক আত্মীয়র নতুন / পুরানো বিয়ে করা বউকে চিন্তা করুন । কি পুরোপুরি মিলে গেছে না ??? মিলে যে যাবে আমি জানতাম । :)
এই যুগের রাক্ষসীগুলি যে ডিজিটাল, তাই তারা সেইইই স্মার্ট । ফ্যামিলিতে ঢুকেই তাদের প্রথম চিন্তা থাকে কিভাবে সবাইকে আলাদা করা যায় । এরপর আয়েশ করে রক্ত চুষে খাওয়া যায় ! এরা পারেও । এরা এত্তো কিছু পারে, এত্তো কিছু বুঝে, এত্তো কিছু করে - কিন্তু পরিবারের বৃদ্ধ বা প্রবীণদের গুরুত্ব এরা বুঝল না ! আফসোস !!! :(
আপনার পরিবারটি যেই বাড়ির উপর দাড়িয়ে, সেই বাড়ির মূল স্তম্ভ কে জানেন ? আপনার বাসার সেই সেকেলে বর্ষীয়ান বৃদ্ধ মানুষটাই । এরা যদি পৃথিবীতে না থাকতো, এরা যদি আপনার বা আমার বাসায় না থেকে ''ওল্ড হাউজ'' বা ''বৃদ্ধাশ্রমে'' থাকতো তাহলে কিন্তু পৃথিবী থাকতো না । থাকা সম্ভব না । কারণ বৃদ্ধ এই মানুষগুলিই কিন্তু আপনাকে বা আমাকে নিজেদের পিঠে তুলে বড় করেছেন, কথা বলতে শিখিয়েছেন, হাঁসতে শিখিয়েছেন, মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন । আর মায়া, ভালোবাসা ছাড়া পৃথিবী তো তাসের ঘরের চেয়েও নগণ্য । আমাদের কালচার আমরা তো উনাদের কাছ থেকেই শিখি । অতীত থেকে বর্তমান আর বর্তমান থেকে ভবিষ্যতে যাওয়ার সেতু হচ্ছেন এই বৃদ্ধ মানুষগুলি । উনারা যদি আমাদের সাথে না থেকে কোন এক বৃদ্ধাশ্রমে থাকেন তাহলে আমাদের দেশ থেকে যে কোন অনুষ্ঠান উঠে যাবে, মানুষ ভালো কিছু দেখে হাঁসি দেওয়া ভুলে যাবে, মানুষে মানুষে কোন ভালোবাসাই থাকবে না, পছন্দ বা মন মতো ভালো খাবার তো কল্পনাই করা যাবে না, ছোট্ট বাচ্চারা ঘুমের ভিতর কোন পরী দেখবে না, দেখবে না কথা বলা ছোট্ট প্রজাপতি বা অসুখী কোন এক রানী মায়ের কষ্ট মাখা মুখ - তাদের সব স্বপ্ন মেটালিক এলিয়েনদের ফাঁদে পরে ঢুকরে ঢুকরে কেঁদে উঠবে ।
শোন রাক্ষসী, রাক্ষসী থেকে মানুষ হয়ে যা । নাহলে একদিন তোর ছেলেও তোর জন্য রাক্ষসী নিয়া আসবে । তখন সে আর তোরে তোর পরিবারের কাছ থেকে আলাদা করবে না, তোর রক্ত দিয়ে জুস বানিয়ে খাবে মনে রাখিস ! /:)
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১২:১০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×