somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শূন্যভুবনের মেহেদী
চারপাশের সব অসাধারণ প্রতিভাবানদের ভিড়ে অতি সাধারন একজন। ভালোবাসি বৃষ্টিতে ভিজে বৃষ্টিকে অনুভব করতে, ভালোবাসি কোন এক জোছনা রাতে আঁধারে মিশে যেতে, ভালোবাসি বন্ধুত্ব, প্রান খোলা হাসি, গান, কবিতা আর আঁধারে হারিয়ে যাওয়া একাকী।

সোডিয়াম বাতির মায়াময় আলোতে হারিয়ে যাওয়ার তীব্র অনুভূতি . . !

০৬ ই মার্চ, ২০১৭ রাত ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ধূসর সোডিয়াম বাতির প্রতি আমার অনেক আগের থেকেই প্রচন্ড দুর্বলতা আছে। কি রকম মন খারাপ করা এক অন্য আলো কিন্তু এই মন খারাপটাও মাঝে মাঝে খুব বেশী পেতে ইচ্ছে করে। মন খারাপ না হলে মন ভালো থাকার সুখটা তো আর বুঝা যাবে না !



হারিয়ে যাচ্ছে মন খারাপ করার এই অদ্ভুত যন্ত্রগুলি। উজ্জ্বল সাদা রঙের ডিজিটাল বাতির মাঝে হারিয়ে যাচ্ছে হলদে বাতিগুলো।
হঠাৎ হঠাৎ সোডিয়াম বাতি দেখলে থমকে যাই ! আনমনে চেয়ে থাকি হলদে-সোনালী আলোকচ্ছটার দিকে ! কেমন যেন এক বিষণ্ণতা জড়িয়ে থাকে এই আলোতে । মনে হয় বিষণ্ণতার যদি রঙ থাকতো তাহলে সেটা এমনই হতো !



আমার বারান্দার ওপাশে একটা সোডিয়াম বাতি ছিল। এখন সেও হারিয়ে গেছে। বৃষ্টির সময় সোডিয়াম বাতিটা কেমন যেন এক কুহেলিকা তৈরি করতো, বুকের মাঝে কিসের এক শূন্যতায় যেন খাঁ খাঁ করে উঠতো ! বৃষ্টি হওয়ার অনেকক্ষণ পরেও ওই বড় বিল্ডিংটার ছাঁদ থেকে পাশের টিনের চালে পানি পড়তো, বৃষ্টির শব্দ বৃষ্টি শেষ হওয়ার অনেকক্ষণ পর পর্যন্তও শুনতাম বিবর্ণ বাতিটার দিকে চেয়ে চেয়ে !




অনুভূতিরা হারিয়ে যাচ্ছে অচেনা কোন রাস্তায় ! সেই রাস্তায় যদি একটু পর পর সোডিয়াম বাতি থাকতো তাহলে হয়তোবা আমিও হারিয়ে যেতে পারতাম । ঝুম বৃষ্টিতে কোন এক কদম গাছের নীচে দাঁড়িয়ে হলদে আলোর দিকে তাকিয়ে স্মৃতিচারণ করতে পারতাম, পারতাম বৃষ্টি বিলাসের মতো হলদে আলোতেও নিজেকে মাখিয়ে নিতে ! মাঝে মাঝে ইচ্ছে হয় হারিয়ে যেতে ! পারি না ! মায়ার বাঁধনে আঁটকে গেছি আস্টে-পৃষ্টে । হারিয়ে যাওয়াটা আর হয়ে উঠবে না জানি ! এই ভাবে হারিয়ে যেতে পারে না সবাই ।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৭ রাত ১২:৫০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি হল অথর্ব আর ইডিয়েটদের দল। বর্তমানে এদের দেশ পরিচালানার করার কোন যোগ্যতা ই নেই।

লিখেছেন তানভির জুমার, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:২৩

রবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?

চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

×