এ কে খন্দকার তার বইতে উল্লেখ করেছেন তিনি নাকি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটি কান্টর্ণমেন্টের ভেতরে বসে রেডিও পাকিস্তান থেকে শুনেছেন । ঐ সময় নাকি বিভিন্ন অফিসারগণ রেডিও নিয়ে অমোনযোগি হয়ে ভাষণটি শুনছিল । ..
কথা হল ভাষণটি রেডিওতে ৭ মার্চ প্রচার করা হয়নি, প্রচার করা হয় পরেরদিন ৮ মার্চ । তবে একে খন্দকার ৮ মার্চ শুনেছিলেন রেডিওর মাধ্যমে । তার মানে দাঁড়াল তিনি সরাসরি ভাষণের সাক্ষ্যি নোন । উনি রেকর্ড শুনে সাক্ষ্যি !! ভাষণের রেকর্ড করেন এন এইচ খন্দকার যা ভিডিও ছিল , আর আবুল খায়ের অডিও রেকর্ড করেন যা রেডিওতে বাজানো হয় । পূরো ভাষণটি, ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকায় গণহত্যা শুরু করলে করপোরেশনের চেয়ারম্যান এ এইচ এম সালাহউদ্দিন ভাষণের ৫০০টি রেকর্ড ৪৮, ইন্দিরা রোডস্থ অফিসের নিচে বস্তায় যত্ন সহকারে মাটিতে পুঁতে রাখার ব্যবস্থা করেন। কয়েকটি রেকর্ড কলকাতায় পাঠানোরও ব্যবস্থা করা হয়। হিজ মাস্টার্স ভয়েস (এইচএমভি) কম্পানি রেকর্ডটি এপ্রিল মাসে পায়। তারা এর তিন হাজার কপি বিনামূল্যে বিতরণের উদ্যোগ গ্রহণ করে। প্রবাসী সরকারও বঙ্গবন্ধুর এই ভাষণটি তখন বহির্বিশ্বে বিতরণের ব্যবস্থা করে। ঢাকা থেকে রেকর্ডটি 'ঢাকা রেকর্ড' নামে প্রকাশিত হয়। এই রেকর্ডে ভাষণটি যৎসামান্য সম্পাদনা করা হয়, যে সব বক্তব্য ভাষণে দুবার উচ্চারিত হয়েছিল, তা একবার রাখা হয়েছিল। বঙ্গবন্ধুর মূল ভাষণে স্বাধীনতার ঘোষণার কথাটি দুবার উচ্চারিত হয়েছিল। তিনি তার বইতে লিখেছেন বঙ্গবন্ধু ৭ মার্চ ভাষণে 'জয় পাকিস্তান' বলেছেন , অথচ তার বইতে তার মুক্তিযুদ্ধ যোগদান বিষয়ে লিখেছেন 'প্রতিরোধ যুদ্ধে যোগ দিয়ে ৭ এপ্রিল থেকেই পূর্বে গঠিত বিএলএফ বা শ্রদ্ধাভরে নামাঙ্কিত মুজিব বাহিনীর পুনর্গঠন শুরুর কাজে আত্মনিয়োগ করি।' ... উনি সেই মুজিব বাহিনীতে যোগদান করেন যে ব্যক্তি নাকি জয় পাকিস্তান বলেছেন !!!!! তাহলে উনি কি পাকিস্তানীর হয়ে যুদ্ধে নেমেছিলেন ?????
এছাড়া মুক্তিযুদ্ধের নয় মাস স্বাধীন বাংলা বেতারে প্রতিদিন বাজানো হত । বিদেশে অর্জিন্যাল কপিও ছড়িয়ে যায় । .. এত্তসত্তেও, একে খন্দকার বলেছেন ভাষণটির জয় পাকিস্তান শব্দটি ১৯৭২ সালে বাদ দেয়া হয়েছে !!! how funny !! ৭ মার্চ ভাষণে যদি 'জয় পাকিস্তান' শব্দ থাকত তবে ৭৫ পরবর্তী সরকার তা বাজিয়ে জনগণকে সচেতন করতে পারত । কিন্তু তা করেনি বরং ভাষণটি নিষিদ্ধ রেখেছিল যাতে বঙ্গবন্ধুর সংগ্রামের ইতিহাস মানুষ ভুলে যায় ।
এতদিনে বিদেশে কোন কপি বের হলনা 'জয় পাকিস্তান' সম্বলিত ?? মুক্তিযুদ্ধের ৯ মাস ত বাজলে 'জয় পাকিস্তান' শোনার কথা যদি ৭২এ বাদ দেয়া হয় , কেউ কি স্বাধীন বাংলা বেতার থেকে জয় পাকিস্তান শব্দ শুনেছে ??? মুক্তিযুদ্ধের ৪৩ বছর পর একটা বইতে প্রকাশ পেল , বাঁকি রেকর্ডগুলো গেল কই ??? যারা মঞ্চে ছিলেন , ১০ লক্ষ মানুষ রেসকোর্স ময়দানে ছিলে তারা কি কার্টুন ছবি ছিল আর একে খন্দকার ক্যান্টর্ণমেন্টে বসে ৮ মার্চ একমাত্র রেডিওতে শ্রোতা ও কালে সাক্ষি হয়ে রইলেন ??
৭ মার্চ নিয়ে বিএনপি প্রথম ষড়যন্ত্র শুরু করে তারেক রহমানের কারাদিবস পালনের মাধ্যমে , আর আজ তাতে ঘি ঢেলেছেন একে খন্দকার , জানিনা দুটির মধ্যে রহস্য কি !!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

