প্রথম কথা: ধর্মগ্রন্থ দুই ধরনের হয় স্মৃতি আর শ্রুতি । স্মৃতি হল মহা পবিত্র , কারণ তা মুখস্ত বিদ্যা , যা অপরিবর্তনীয় , শ্রুতি হল শুনে মনে রাখা বা শুনে শুনে প্রচার করা , কোন মুখস্ত নয় । .. যেমন বেদ স্মৃতি আর পূরাণ শ্রুতি । কোরাণ স্মৃতি আর হাদিস শ্রুতি । .. পূরাণ যদি বেদের সাথে না মিলে তবে বেদই আসল কারণ বেদ স্মৃতি । হাদিস যদি কোরাণের সাথে না মিলে তবে কোরাণই আসল কারণ হাদিস শ্রুতি আর কোরাণ স্মৃতি । ..
তেমনি , ৭ মার্চ যারা মঞ্চে ছিলেন , আর ময়দানে ৭ লাখ লোখ ছিলেন তাদের সাক্ষ্য হল স্মৃতি , যা ঐতিহাসিক , সত্য । যারা রেডিওতে বা ক্যান্টর্ণমেন্টের রেডিওতে ৮ মার্চ রেডিও পাকিস্তানের মাধ্যমে শুনেছেন তারা হলেন 'শ্রুতি' .. স্মৃতিতে যারা সাক্ষ্যদিবে তারাই আসল , শ্রুতিতে নয় । আমাদের ধর্মগ্রন্থ থেকেই ত শিক্ষা নিতে পারি ।
তাই নূরে আলম , আ স ম আব্দুর রব , বা তোফায়েলদের মত নেতারা সরাসরি যা দেখেছেন শুনেছেন সেটাই ৭ মার্চের সাক্ষ্য হিসেবে সঠিক , কোন ক্যান্টর্ণমেন্টে বসে রেডিও কানে ধরে শুনে 'শ্রুতি' বয়ান ত 'স্মৃতি'র সাক্ষ্যের ধারের কাছে যাবেনা ।
দ্বিতীয় কথা: ১৯৭১ সালে বঙ্গবন্ধুর প্রতিদন্দী কোন নেতা ছিলেননা , তাইত ভাষানী পর্যন্ত তার এক ভাষণে জনগণকে বলেছিলেন 'শেখ মুজিব যা কয় সেইটা তোমরা মাইনা লও ...' কারণ, ৭০এর নির্বাচনে বাংলার জনগণ তাকেই জনগণের ভাগ্যের অধীকার তুলে দিয়েছিল । তাই ত সমগ্র পাকিস্তানের ৭০এর নির্বাচনের বিজেতা হয়ে সমগ্র বাংলার একছত্রনেতা হয়ে গিয়েছিলেন । তিনি সেই ঐতিহাসিক ৭ মার্চ ভাষনে জাতিকে দিক নির্দেশনা না দিয়ে পাকিস্তানের স্বার্থ দেখবেন তা হবার কোন বিষয় ছিলনা । ... আদতে জয় পাকিস্তান নামে কোন শ্লোগান পাকিস্তানের ইতিহাসে নেই , জীয়ে পাকিস্তান শব্দটিও কোন ইতিহাস খুজে পাওয়া যাবেনা । পাকিস্তানের শ্লোগান হল পাকিস্তান জিন্দাবাদ বা পাকিস্তান পায়েন্দাবাদ.... জীয়ে জি ভরকে , এটা জিটিভির শ্লোগান !!! জয় পাকিস্তান ত হতেই পারেনা , কারণ জয় শব্দটা নেয়া হয়েছে উর্দূতকে শ্লোগান উচ্চারণ করা হবেনা হিসেবে , তিনি মনে প্রাণে চেয়েছেন পাকিস্তান বা জিন্দাবাদ শব্দটা বাঙালীর ললাট থেকে মুছে যাক , তাইত বঙ্গবন্ধু জয় শব্দ ব্যবহার করেছেন শুধু বাঙালীদের জন্যই , আর জয় শব্দটি বাংলার ক্ষেত্রেই মানায় । তিনি ৭০ নির্বাচনের আগে ভাষণেও জয় বাংলা শব্দ ব্যবহার করেছেন , তিন বার করে জয় বংলা, জয় বাংলা, জয় বাংলা .. গর্জন করতেন আর সাথে সাথে বীর বাঙালীও তার সাথেই উচ্চারণ করতেন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা.....
সেই সময়ে আওয়ামীলীগের আদর্শই ছিল জয় বাংলা শব্দ দিয়েই ভাষণ শেষ করা । ...
তাই হুকহাট করে জয় পাকিস্তান নামে কোন নয়া শব্দের আবির্ভাব উনি ঘটাবেন এটা কল্পনা করাও পাপ !!
সবচেয়ে বড় কথা উনি ২৩ বছর সংগ্রাম করেছেন বাঙালীদের স্বার্থ রক্ষার্থে , হঠাৎ করে উনি পাকিস্তানীদের স্বার্থের জন্য জয় পাকিস্তান বলবেন , এটা তারই আদর্শের বিপরীত হত !!
তাই, বঙ্গবন্ধু ৭ মার্চ 'জয়' বাংলা দিয়ে শেষ করেছিলেন ভাষণ এই প্রতিপাদ্য ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

