somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্ল্যাকমেলিং করে বিয়ে, ক্ষোভে আত্মহত্যা

২৭ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা ইডেন কলেজের ছাত্রী শিল্পী (২০) শিকার হয়েছে ব্ল্যাকমেলিং-এর। তার নগ্ন ছবি তুলে হুমকি দিয়ে বিয়ে করতে বাধ্য করেছে প্রতারক প্রেমিক। ঘটনা জানাজানি হয়ে পড়লে অপমানে আত্মহত্যা করে শিল্পী।
গত শনিবার বিকাল ৪টায় সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার গোছমারা গ্রামের নিজ ঘর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহতের মামা কলারোয়া উপজেলা সদরের তুলশীডাঙ্গা এলাকার আবদুল আজিজ জানান, তার ভাগ্নি শিল্পী ঢাকার ইডেন কলেজের ইতিহাস (সম্মান) বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিল। মোবাইল ফোনের মাধ্যমে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার কাপড়পোড়া গ্রামের মো. আওরঙ্গজেবের ছেলে জাহিদুল ইসলামের (৩৬) সঙ্গে তার ভাগ্নির গত নভেম্বর মাসে পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। জাহিদুল ইসলাম ছাত্র পরিচয় দিয়ে শিল্পীকে বিয়ে করে। বিয়ের পর শিল্পী জানতে পারে জাহিদুল বিবাহিত ও তার দু’টি সন্তান রয়েছে। বিয়ের ঘটনা জানাজানি হয়ে পড়লে উভয় পরিবারের সম্মতিতে গত ৩১শে ডিসেম্বর তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। গত ২৭শে ফেব্রুয়ারি ইডেন কলেজ এলাকা থেকে অস্ত্রের মুখে জাহিদুলের নেতৃত্বে তাকে অপহরণ করা হয়। পরে তাকে অচেতন করে নগ্ন ছবি তোলা হয়। নিয়ে যাওয়া হয় জাহিদুলের দৌলতপুরের বাড়িতে। সেখানে ১৭ দিন আটকে রাখার পর জাহিদুলের বড় স্ত্রীর সহযোগিতায় শিল্পী পালিয়ে কলারোয়ার বাড়িতে ফিরে আসে। এরপর থেকে জাহেদুল শিল্পীর নগ্ন ছবি সিডি করে প্রচার ও তার আত্মীয়-স্বজনের কাছে পাঠানোর হুমকি দিয়ে আসছিল। একের পর এক মোবাইল ফোনে হুমকি-ধমকি ও ভয় দেখানোর ফলে ক্ষোভে ও লোকলজ্জার ভয়ে শনিবার দুপুর দু'টার দিকে নিজ ঘরের আড়ায় ওড়না পেঁচিয়ে শিল্পী আত্মহত্যা করে। শিল্পী মৃত্যুর আগে লিখে যাওয়া চিঠিতে কাহিনী উল্লেখ করে পৃথক দু'টি চিঠি লিখে রেখে গেছে। তাতে জাহিদুলের বিচার দাবি করা হয়েছে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত এনামুল হক জানান, শিল্পীর মৃত্যুর ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। চিঠির সূত্র ধরে তদন্ত শুরু হয়েছে।

তথ্যসুত্র
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×