এ সরকারের সময়ে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ডের বিচার হওয়ার আশা নেই বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
সোমবার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে তিনি বলেন, “তাদের হত্যাকাণ্ডের আর কোনো বিচারের আশা করতে পারিনা। বিচার-টিচার আর হবে না। প্রধানমন্ত্রী নিজেই দায়িত্ব নিয়ে এখন বলছেন, আলামত মুছে গেছে। আলামত মুছে ফেলে এখন বলেন, মুছে গেছে!”
এ সরকারের আমলে ১৫ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে দাবি করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, “সর্বশেষ হত্যা করা হল সাগর-রুনিকে। প্রতিটি নাগরিকের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। আর প্রধানমন্ত্রী বলেন বেডরুম পাহারা দেওয়া সরকারের কাজ না।”
সাগর-রুনির হত্যাকারী গ্রেপ্তারের দাবিতে সাংবাদিকদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা বলেন, “আপনারা অন্দোলন চালিয়ে যান। আমরা আপনাদের সমর্থন করব।”
বেসরকারি টেলিভিশন মাছরাঙার বার্তা সম্পাদক সাগর এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি গত ১১ ফেব্রুয়ারি ঢাকায় নিজের বাসায় খুন হন। হত্যাকাণ্ডের পর এক মাস পার হলেও খুনিদের চিহ্নিত কিংবা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বেসরকারি টিভি চ্যানেলগুলোর সংবাদ ও টক শো নিয়ন্ত্রণ করা হচ্ছে অভিযোগ করে খালেদা বলেন, “এ সমাবেশ সরাসরি স¤প্রচার করার কথা ছিল বাংলাভিশন, ইটিভি ও এনটিভির। কিন্তু তাদের লাইসেন্স বাতিল করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।”
সাগর-রুনি হত্যার বিচার হবে এমন আশা নেই: খালেদা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।