আমাদের সবাই কে একদিন চলে যেতে হবে, এটাই সত্যি, এটাই নিয়ম...কিন্তু মেধীবি মানুষ যখন অকালে চলে যায়, তা কিভাবে মেনে নেয়া যায়...গতকাল রাতে আমার প্রিয় ম্যাডাম চলে গেলেন ওপারে...ওনার নিকট একটি মাএ কোর্স করেছিলাম... আজ হতে 3 বছর আগের কথা, আমি আজও ওনার লেকচার শুনতে পাই...একদিন ক্লাসে এসে বোর্ডেলিখলেন, "আমার গলায় কিছুটা সমস্যা হয়েছে, তাই আজ কথা বলতে পারবো না । ডাক্তার বারন করেছে ক্লাস নিতে, আমি তো "Discrete Mathematics" পড়াবো, তাই বোর্ডেলিখে লিখে আজ ক্লাস শেষ করবো, তোমরা কিছু মনে করো না", যদি ও কথা গুলো english এ লিখেছিলেন...আমরা সবাই অবাক হয়েছিলাম এবং ম্যাডাম কে অনুরোধ করেছিলাম, ক্লাস টা পরে নেওয়ার জন্য...উনি লিখলেন, আজও ক্লাস নিবো, পরে আরো একটা ক্লাস নিবো... ওনার ক্লাস করার জন্য আমরা সবাই পাগল ছিলাম... তাই কিছু বলিনি...ওনার জীবন বৃতান্ত যতো টুকু আমি জানি... ***1986 সালে Holy Cross হতে H.S.C... ***1987 সালে বুয়েটে ভর্তি হন
*** 1997 সালে North Carolina A & T University তে Masters' করার জন্য USA যান...
*** 2003 সালে উনি আমাদের কে পার্ট টাইম হিসেবে পড়ান...
***2005 সালে ব্রেইন টিউমার ধরা পরে
*** অবশেষে কাল রাতে উনি পরলোক গমন করেন ।
আল্লাহ ওনাকে উওম জায়গা দান করুন...
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০০৬ ভোর ৫:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




