somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনীতিতে একের পর এক চমক!

০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সর্বশেষ চমকঃ আওয়ামী লীগের ভোটে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হিসেবে নির্ধারিত


ঘটনা ১ঃ ৩০শে ডিসেম্বরের নির্বাচনে জাতীয় পার্টির ২২ জন নির্বাচিত। এই ২২ জনের মধ্যে ২১ জনের সিটে মহাজোটের আর কোন প্রার্থী ছিলনা। বরিশাল - ৩ আসনে টিপু মহাজোট প্রার্থী জেপির অভিকে হারিয়ে নির্বাচিত হল। বলা চলে সবগুলো আসনেই জাতীয় পার্টি আওয়ামী সমর্থকদের ভোটে নির্বাচিত হয়েছে। এসব আসনে নৌকার কোন প্রার্থী থাকলে জাতীয় পার্টি এরশাদের সীটটাও পেত কিনা সন্দেহ আছে।

ঘটনা ২ঃ আওয়ামী সমর্থক ও ক্যাডাররা যেসব আসনে লাঙ্গলের প্রার্থীকে জিতিয়েছে, সেসব আসনে নির্বাচিত সংসদ সদস্যেরা বিরোধী দলে যেতে আগ্রহী নয়। জাপার সংসদীয় দলের সভায় সেরকমটাই সিদ্ধান্ত হয়েছে। দরকার কি বিরোধী দল হয়ে সরকারের ঠ্যাঙ্গানি খাওয়ার? তার চেয়ে সরকারের কাছ থেকে দু একটা মন্ত্রীত্ব বাগাতে পারলে আখেরে সেটাই লাভ। সেদিক বিবেচনা করে এরশাদের ভাই ও বউসহ সবাই সিদ্ধান্ত নিয়েছিল জাতীয় পার্টি সরকারেরই এঁটোকাটা খেয়ে সরকারে থাকবে। অত্যন্ত যৌক্তিক সিদ্ধান্ত!

ঘটনা ৩ঃ এই অনাচার কাগুর সহ্য হলনা। তোমরা সরকারের কোলে বসে মধু খাবা, আর আমি জেলে যাওয়ার ভয়ে সিএমএইচ - সিঙ্গাপুর দৌড় করব, তা হবেনা। পার্টি বানিয়ে কি ঠেকেছি নাকি? তাই সিঙ্গাপুর নিয়ে আমাকে যে ট্রেনিং দেয়া হয়েছে - তার বাইরে আমি যেতে পারব না - তাই জাতীয় পার্টি হবে বিরোধী দল - আর রাঙা মিয়া হবে চাবুক।

বেচারা এরশাদ! না পারে নিজে কোন সিদ্ধান্ত নিতে, না পারে দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রাখতে।


এর আগের চমকঃ সুবর্ণ চরে মহিলা ধর্ষিত হওয়ায় ব্যথিত হয়েছেন ডঃ জাফর ইকবাল

নির্বাচনের পর পর জনৈক আওয়ামী লীগ নেতার ইন্ধনে এক গৃহবধু গণ ধর্ষণের ঘটনায় ব্যথা পেয়েছেন বাংলার অবিসংবাদিত বুদ্ধি ট্যাঙ্ক ডঃ জাফর ইকবাল। তার মনে হয়েছে, ২০০১ সালের নির্বাচনে জেতার পর জামায়াত নেতারা পূর্ণিমা শীলকে যে গণ ধর্ষণ করেছিল, সেটা ছিল খুবই স্বাভাবিক। কিন্তু আওয়ামী লীগের মত নধর দুগ্ধপোষ্যরা কিভাবে এরকম একটি ঘটনা ঘটাতে পারল? তাদের কি ধর্ষণের কোন পূর্ব অভিজ্ঞতা ছিল? না থাকলে তারা এটা করতে গেল কেন? এটি নাকি আওয়ামী লীগের গৌরব্জনক ইতিহাসকে কলঙ্কিত করেছে।

এখন বুঝতে পারছিনা, আমরা কোন ঘটনায় দুঃখ পাব? গণধর্ষণের ঘটনায়, নাকি জাফর ইকবালের ব্যাথা পাবার ঘটনায়?
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৪
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি

লিখেছেন শিমুল মামুন, ২৭ শে জুন, ২০২৬ বিকাল ৫:০২


২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি (FIFA World Cup 2026 Round of 32 schedule)
বাংলাদেশ সময় অনুযায়ীবিশ্বকাপের নকআউট পর্বের ফিক্সচার (World Cup knockout fixtures Bangladesh time) নিচে দেওয়া হলো:

২৮ জুন... ...বাকিটুকু পড়ুন

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

সৌর বিদুৎ।

লিখেছেন নাহল তরকারি, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:১৮


আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

×