বিএনপিকে আরেকটা সিট ভিক্ষা দিল আওয়ামী লীগ
০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের পাশাপাশি বিএনপি চট্টগ্রাম বিভাগেও একটা পারপেল মার্ক স্থাপন করল। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে নৌকা বা লাঙ্গলের কোন প্রার্থী না থাকায় উপায়ান্তর না দেখে সীটটাকে ধানের শীষের কাছে বলি দিতে হল। এই আসনে উকিল আব্দুস সাত্তার অল্প কিছু ভোটের ব্যবধানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে পরাজিত করে বিএনপিকে আরেকটি সান্তনা পুরস্কার এনে দিয়েছে। এবার তাদের শপথ না নেবার অভিমান কিছুটা মোচন হবে বলে আশা করা যেতে পারে। ধানের শীষে এখন বিএনপির সদস্য সংখ্যা ৬-এ দাড়ালো। এখন তারা শপথ নিলে সংরক্ষিত আসনে একজন মহিলা সদস্য ক্লেইম করতে পারে। এই লোভে পড়ে হলেও বিএনপি'র সংসদে যাওয়া উচিত। আরেকটা কথা হল, সদ্য নির্বাচিত উকিল সাত্তার ছাড়া বাকী কোন বিএনপি উইনারই এখন পর্যন্ত সংসদের রূপ রস গন্ধ পায়নি। তাই সংসদ জিনিসটা কেমন, সেখানে বসতে কেমন লাগে, কি কি সুযোগ সুবিধা পাওয়া যায় - এগুলো চেখে দেখতে তাদের সবারই অনতি বিলম্বে সংসদে যাওয়া উচিত বলে আমি মনে করি।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম...
...বাকিটুকু পড়ুন
ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন