গতকাল অফিস থেকে বেরিয়ে রিক্সায় বাসায় ফিরছিলাম । ফকিরের পুল মোড় পর্যন্ত আসতেই জ্যামে পড়লাম । চার রাস্তার মাঝে চার জন ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে জ্যাম সরানোর চেষ্টা করে যাচ্ছেন ।
আরো তিনজন রাইফেলধারী পুলিশ ফকিরের পুল বাজারের দিককার রাস্তায় মধ্যে ডিভাইডারের উপরে দাঁড়িয়ে হাসাহাসি করছিলো ।
তাদের একজন হঠাৎ জ্যামের ভেতর ঢুকে একটা প্রাইভেট গাড়িকে টেনে হিচড়ে বের করে কোন রকমে সিগনালটা পার করে দিলো ।
তারপর দেঁতো হাসি হেসে বাকি দু’জন পুলিশকে এসে বললো, “বিচারপতির গাড়ি । শালায় একটা হারামজাদা । ইয়ের লাইগ্যা হের গাড়িটা আগে সরায়া দিলাম । নইলে পরে ঝামেলা করতো ।”
সহকর্মী পুলিশ দু’জন আমাকে একবার টেরচা চোখে দেখে নিয়ে জবাব দিলো, “জানোয়ার”।
আমার রিক্সাওয়ালাও ব্যাপারটা আগাগোড়া লক্ষ্য করেছে । সিগনালটা ক্রস করতেই আমার দিকে ঘাড় ঘুরিয়ে জিজ্ঞেস করলো, “স্যার বুঝলাম না, জানোয়ার কারে কইলো । বিচারপতিরে না ওই পুলিশটারে” ?....
আমি বুঝছি । কিন্তু আমি হুজুর মানুষ । আমাদের জন্য এদেশে বাকস্বাধীনতা অতি সীমিত । তাই কওয়ার মতো দু:সাহস দেখালাম না ।
কে জানে আবার কোন দিক থেকে রাজাকার-জঙ্গী বলে ধরে মাথার ঘিলু উড়ায়া দেয় !
আমি নিজেই তো একটা জানোয়রের মতো বোবা আর অবলা ।
আপনারা যারা আমার মতো হুজুর হওয়ার অপরাধ করেন নি, তারা কি-বোর্ড ফাটায়া মন্তব্য করেন তো- “কে জানোয়ার ?”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


