somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গাঁজার চালান বন্ধ করুন । তাহলেই দেশ ঠাণ্ডা ।

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি নিশ্চিত, কোথাও না কোথাও থেকে মালবাহী ট্রাক বোঝাই হয়ে শত শত টন গাঁজার চালান আসছে । সেই গাঁজার নেশালু বাতাসে পুরো জাতি বুঁদ হয়ে শুনছে কতক গাঁজাখোর বুদ্ধিজীবীর ‘খোশালাপ’ (নাকি প্রলাপ, কে জানে) ।
এর ফলেই এত সব দাঙ্গা হাঙ্গামা ।
এই টকশো বুদ্ধিজীবীরাই সব অঘটনের হোতা ।
এরা সারাদিন বিভিন্ন চ্যানেলে ঘুরে ঘুরে, বিভিন্ন খবরের কাগজে খুচিয়ে খুচিয়ে তাদের উদগীরিত বক্তৃতা আর প্রসবিত রচনা দেশের মানুষকে গিলতে বাধ্য করছে ।

লোকটা বোকা- এই কথাটা এরা একেক চ্যানেলে একেক আঙ্গিকে বয়ান করবে । জামায়াত ঘেঁষা চ্যানেলে বলবে, লোকটা নিতান্ত সহজ সরল । বিএনপির স্টুডিওতে বলবে, ওটা একটা হাঁদারাম । আর আ.লীগের শোতে বিকট স্বরে বলবে, ব্যাটা একটা আস্ত গাঁধা ।

জনৈক প্রবীন সাংবাদিকের এ রকম তিনটি ভাষ্য হলো-
১. শাহবাগের বিষয়টা একটা হাস্যকর ব্যাপার । দেশের এই হত্যাযজ্ঞকে গণহত্যাই বলতে হবে...
২. তারুণ্য আমাদের উজ্জীবিত করে, কিন্তু এটা এখন পলিটিক্যাল সাপোর্টে চলছে । জামায়াতের হরতাল দেয়ার কোন মানে নেই…
৩. তারুণ্যের জয় হবেই । পুলিশের উপর হামলা করলে পুলিশ কি বসে থাকবে ?....

বোঝেন কেমন গাঁজাখোরি কথাবার্তা !

একটা গল্প পড়েছিলাম- ‘টকশোতে যাবার আগে একটু খানি মেকআপ’ ।
এখন বলতে হবে- টকশোতে যাবার আগে এক পুরিয়া গাঁজা ।
এখন টিভি খুললেই দেখবেন সব গাঁজাসক্তের এক রা- “এমন পরিস্থিতি যে হবে, সেটা প্রত্যাশিতই ছিলো” ।
আমি ‘প্রত্যাশিত’ শব্দটির মানে বুঝি না । এর মানে কি কাঙ্ক্ষিত ? বাংলাভাষীরা তো তা-ই জানে । তাহলে কি এই অসহনীয় পরিস্থিতি ওরা আগে থেকেই চেয়েছিলো ? এখন সুযোগ পেয়ে মিডিয়ার মাধ্যমে সেই আগুনটা উস্কে দিচ্ছে ?

আমি তো শুনেছি পাকিস্তানি হানাদারেরা খানিকটা মফিজ টাইপের ছিলো । কিন্তু এমন একটা নিখুঁত কর্ম তারা কী করে করলো- সেটাই বুঝতে পারছি না । জহীর রায়হান, মুনীর চৌধুরীর মতো মেধাবী বুদ্ধিজীবীদের শহীদ করে দিয়ে কতগুলো গরুমার্কা ঢেউটিন…স্যরি গাঁজাখোরকে রেখে গেলো কেমনে ?..আমার মনে হয় এই টকশো বুদ্ধিজীবীরাই সে সময় গোপনে রাজাকারি করেছে…

আচ্ছা, গাঁজার চালানটা পাক-হানাদারারই আবার চালান করছে না তো ! খতিয়ে দেখা যেতে পারে ।

অতএব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সকাতরে অনুরোধ করছি, আপনারা মাঠের মারামারি কিঞ্চিত ক্ষান্ত দিয়ে অনতিবিলম্বে গাঁজার চালান আটক করুন । কোথায় কোথায় গাঁজার ব্যাপারীরা ঘাপটি মেরে আছে সেটা শনাক্ত করুন এবং গ্রেপ্তার করুন । আমি শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারি দেশ ঠাণ্ডা হবেই হবে ।

সাধারণ মানুষ কম্বল মুড়ি দিয়ে ঘুমুতে বাধ্য হবে ।

সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×