somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রধানমন্ত্রীর ঘোষণা, মদিনা সনদের আলোকে দেশ চলবে...আসুন দেখি মদিনা সনদ ও দেশ...

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মদিনা সনদ অনুযায়ী দেশ চলবে । কিছুদিন আগে বলেছিলেন, শরীয়া আইনে বিচার করবেন...বেশ তাহলে আগে মদিনা সনদ নিয়ে আলোচনা করা যাক.....

মদিনা সনদের মূল ধারা ছিলো ৫২ টি...তার মধ্যে প্রধান প্রধান ধারাগুলো হলো-

( ১ ) সনদপত্রে স্বাক্ষরকারী সম্প্রদায়সমূহ ইসলামি রাষ্ট্রের অধীনে একটি সাধারণ জাতি গঠন করবে ।

* ইসলামি রাষ্ট্রের অধীনে । তাহলে মদিনা সনদের আগে ইসলামি রাষ্ট্র ব্যবস্থা লাগবে । ( খুউব খিয়াল কিন্তু )

( ২ ) হযরত মুহাম্মদ স. ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান থাকবেন ।

* হযরত মুহাম্মদ স. ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান অর্থাৎ তার আদর্শ ১০০% মেনে চলে এমন কেউ আমাদের রাষ্ট্রপ্রধান থাকবেন । গণতন্ত্র অনুযায়ী রাষ্ট্র চালাতে কিন্তু আমাদের নবীজি বলে যান নাই । খুউব খিয়াল কিন্তুক ।

( ৩ ) কোন সম্প্রদায় গোপনে কুরাইশদের সাথে কোন প্রকার সন্ধি করতে পারবে না কিংবা মদিনা বা মদিনাবাসীদের বিরুদ্ধে ষড়যন্ত্রে কুরাইশদের কোনরূপ সাহায্য-সহযোগিতা করতে পারবে না ।

*যেসব দেশ নিত্য আমাদের দেশকে ধ্বংসের মুখে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত, তাদের সাথে কোন প্রকার সন্ধি করতে পারবে না । খুউব খিয়াল কিন্তুক ।

( ৪ ) মুসলিম, খ্রীস্টান, ইহুদী, পৌত্তলিক ও অন্যান্য সম্প্রদায় ধর্মীয় ব্যাপারে পূর্ণ স্বাধীনতা ভোগ করবে । কেউ কারো ধর্মীয় কাজে কোন রকম হস্তক্ষেপ করতে পারবে না ।

* কেউ কারো ধর্মীয় কাজে কোন রকম হস্তক্ষেপ করতে পারবে না । যেমনটা আমাদের নাস্তিক ভাইয়ারা খুউব জোরেসোরে করে যাচ্ছেন । আরো করে যাচ্ছে সীমান্ত এলাকায় এবং প্রত্যন্ত অঞ্চলে খ্রীস্টান মিশনারী । এখানে কোনো ধর্মের লোক অন্যকোনো ধর্মের ব্যাপারে হস্তক্ষেপ না করার কথা বলা হয়েছে, কিন্তু কোনো একটা ধর্মের অনুসারী হওয়ার পরে সেই ধর্মটাই সে খেয়ালখুশি মতো পালন করবে- এমন অধিকার দেয়া হয় নি । খুউব খিয়াল কিন্তুক ।

( ৫ ) মদিনার উপর যে কোন বহিরাক্রমন কে রাষ্ট্রের জন্য বিপদ বলে গণ্য করতে হবে এবং সেই আক্রমণ কে প্রতিরোধ করার জন্য সকল সম্প্রদায়কে এক জোট হয়ে অগ্রসর হতে হবে ।

* সকল সম্প্রদায়কে এক জোট হয়ে অগ্রসর হতে হবে । ভারতের মতোন যারা আমাদের প্রতিনিয়তআক্রমন করে যাচ্ছে, সেটাতে প্রতিরোধ করতে হবে । তাদের কাছে গিয়ে নাকে খত দিয়ে ক্ষমা চাওয়ার কথা বলা হয় নি। খুউব খিয়াল কিন্তুক ।

( ৬ ) রাষ্ট্রের প্রতি নাগরিকের অধিকার ও নিরাপত্তা রক্ষার ব্যবস্থা থাকবে ।

* নাগরিকের অধিকার ও নিরাপত্তা রক্ষার ব্যবস্থা থাকবে । নিজ দলীয় লোকদের আলাদা সুরক্ষার কথা বলা হয় নি। খুউব খিয়াল কিন্তুক ।

( ৭ ) অসহায় ও দুর্বলকে সর্বাবস্থায় সাহায্য ও রক্ষা করতে হবে ।

* অসহায় ও দুর্বলকে রক্ষা করতে হবে । খুউব খিয়াল কিন্তুক ।

( ৮ ) সকল প্রকার রক্তক্ষয়, হত্যা ও বলাৎকার নিষিদ্ধ করতে হবে এবং মদীনাকে পবিত্র নগরী বলে ঘোষণা করা হবে ।

* রক্তক্ষয়, হত্যা ও বলাৎকার নিষিদ্ধ করতে হবে । যদি কোনোদল অন্য কোনো দলের রক্তে গোসল করার খায়েশ করে, তাহলে কী করতে হবে- বুঝতে পারছেন তো..? খুউব খিয়াল কিন্তুক ।

( ৯ ) কোন লোক ব্যক্তিগত অপরাধ করলে তা ব্যক্তিগত অপরাধ হিসেবেই বিচার করা হবে । তজ্জন্য অপরাধীর সম্প্রদায়কে দায়ী করা যাবে না ।

* অপরাধীর সম্প্রদায়কে দায়ী করা যাবে না । কথায় কথায় মুসলমানরা হিন্দুদের বাড়িতে আগুন লাগায় এসব বলা যাবেনা কিন্তু ম্যাডাম । কওমি মাদরাসা হলেই তাকে জঙ্গী প্রজনন কেন্দ্র মনে হয় বলা যাবে ! আর হুজুর হলেই রাজকার ! হোক না, তার জন্ম যুদ্ধের তের বছর পরে কিংবা যদি হয় সে মুক্তিযোদ্ধার সন্তান ! কি বলেন ? খুউব খিয়াল কিন্তুক ।

( ১০ ) মুসলমান, ইহুদী ও অন্যান্য সম্প্রদায়ের লোকেরা পরষ্পর বন্ধুসুলভ আচরণ করবে ।

* সকল সম্প্রদায়ের লোকেরা বন্ধুসুলভ আচরণ করবে । হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মতো যারা সদম্ভে ঘোষণা করবে- এদেশ থেকে মৌলবাদের শেকড় উপড়ে ফেলতে হবে, তাদের সাথে কেমন আচরণ করতে হবে ? খুউব খিয়াল কিন্তুক ।

( ১১ ) রাষ্ট্রের অভ্যন্তরীণ বিরোধ নিষ্পত্তির অধিকার থাকবে রাষ্ট্রপ্রধানের এবং তিনি হবেন সর্বোচ্চ বিচারালয়ের সর্বোচ্চ বিচারক ।

* রাষ্ট্রপ্রধান হবেন সর্বোচ্চ বিচারালয়ের সর্বোচ্চ বিচারক । আর রাস্ট্রপ্রধান কে হবেন সে কথা আগেই বলা হয়েছে । খুউব খিয়াল কিন্তুক ।

( ১২ ) মুহাম্মদ সা. এর অনুমতি ব্যতীত মদিনাবাসীগণ কারও বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না ।

* রাষ্ট্রপ্রধান ব্যতীত বাংলাদেশিরা কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না । খুউব খিয়াল কিন্তুক ।

( ১৩ ) মুসলমানদের কেউ যদি অন্যায় কিংবা বিশ্বাসঘাতকতা করে তবে সবাই মিলে তার বিরুদ্ধে যথোচিত ব্যবস্থা গ্রহণ করবে । নিজ সন্তান বা আত্নীয় হলেও এ ব্যাপারে তাকে ক্ষমা করা যাবে না ।

* তাহলে যারা সংখ্যালঘু নির্যাতনের নাম করে বিদেশে ভূয়া ডকুমেন্টারি সাপ্লাই করে ? যারা কিছু হলেই বিদেশিদের হস্তক্ষেপ কামনা করে ? ধর্মের নামে কটুক্তি করার চেয়ে ধর্মের সাথে বড় বিশ্বাসঘাতকতা আর কী হতে পারে বলে আপনার মনে হয় ? এর চেয়ে বড় মুনাফেকি বা কি, যে, ধর্মের বিরুদ্ধে বিরাট বিরাট কুৎসা লিখে আবার নিজেকে মুসলিম দাবি করে ? থেকে খুউব খিয়াল কিন্তুক ম্যাডাম । আমাদের বিচারালয়ের কিন্তু ওই নাস্তিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে....

ম্যাডাম আপনাকে ধন্যবাদ । পারলে প্রত্যেকটা ধারা মেনে চলেন আমরা আছি আপনার সাথে ।
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩২
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×