somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যারা বুট, শু বা কেডস পরেন এবং লোকাল বাসে চড়েন...

২৭ শে মে, ২০১৩ রাত ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কী রে ভাই, আপনারা কি পুলিশের বংশধর ? আপনারা কি রোজ লোকাল বাসের ভাড়া না দিয়ে চলে যান ?
পুলিশকে তো কোনসুম দেখি না বাসভাড়া দিতে । না, এরা মাইক্রো ভাড়াও দেয় না । ঢাকায় তো না-ই । লং রোডেও না ।
গতকাল দেখলাম, মালিবাগ হোসাফ টাওয়ারের সামনে যে ইতালিয়ান ফাস্টফুডগুলি আছে না, সেখান থেকে সমানে ফ্রেঞ্চফ্রাই নিয়া খাইতাছে হরতালের ডিউটিতে আসা চ্যাংড়া চ্যাংড়া দাঙ্গাবাজ পুলিশ । আর কি খিল খিল হাসি... ! দেখলে গা জ্বইলা যায় । দোকানদার পোলাপানগুলা মুখ কালো করে শুধু দেখেই যাচ্ছে ।...অথচ দু'টাকা লাভের জন্য ওরা নিজেরা একটু চপও মুখে দিয়ে দেখে না ।

যা হোক, ঘটনা হলো, আমি শু পরি না । বুট না । কেডসও না । শুধু তাই নয়, আমি ওয়ালেট ব্যবহার করি না । টাই পরি না । হাতঘড়িও না ।

থামেন, থামেন । আগেই ব্যাকডেটেড বইলা চিল্লায়েন না । আমি মান্ধাতা আমলের ধ্যান-ধারণা পুষি না । আমি হলাম ওই মাপের পাঞ্জাবিওয়ালা, যাকে দেখে স্যুট-টাইয়ে ফেঁসে থাকা কেউ নাক সিটকানোর আগেই পাশেরজন তাকে বলে দেয়, জনাব, উন্নাসিক হবেন না । উনাকে চেনেন ? আপনি তো একজোড়া টাই-কোট পড়ে সুশীল সেজে আছেন । উনার পাঞ্জাবির নিচে অমন দু'জোড়া পরা আছে !

তাইলে ঘটনা কি এইটা ? আরে না । ঘটনা হইলো, আমি শু-পাতলুন পরি না ঠিক, তবে লোকাল বাসে চড়ি । প্রবলভাবেই চড়ি । নিয়মিতই চড়ি । কিন্তু ওই অর্বাচীন শু-কেডসের হনুরা প্রতিদিন আমাকে পদদলিত করে । অফিসে আসা-যাওয়ার পথে অন্তত দশবার আমার পা ওদের শক্ত সোল দিয়ে থেতলে দেয় । ক্যারে ভাই ! তোদের পায়ে আল্লাহ যে ত্বক নামক সেন্সর লাগিয়ে দিছেন, সেটা কি তোরা কেটে ফেলে দিছিস ? তোদের জুতোর তলায় সামান্য কাঁদা লাগলে তো ঠিকই তোরা টের পাস, তোদের জুতোর সাথে কারো পায়ের আলতো টাচ লাগলেও ঘেউ ঘেউ করস, নাক-মুখ-চোখ একাকার করে হনুমানের ভঙ্গি করস, কিন্তু আমার পায়ে, একজন মানুষের পায়ে যখন পাড়া দিয়ে ছড়ে ফেলিস, রক্ত বের করে দিস, তখন একটুও অনুভূতি হয় না তোদের ? একটুও না ?

ক্যান ? তোদের গায়ে মশার রক্ত নাকি গরুর ?
শোনরে টাই-পাতলুন-শু-কোটে ফাঁইসা থাকা হনু, ওই ইউরোপিয়ান বেশভূষা নিয়া ঢাকার রাস্তায় ফুডানকি কম দেখাবি, বুঝছিস ? ফুডানকি দেখানোর খেয়াল থাকলে লোকাল বাসে আসেন ক্যান ? গাড়ি হাঁকাইয়া ঢাকায় আরো যানজট বাড়ানোর ধান্ধায় থাকতে পারেন না ?

নইলে কিন্তু অচিরেই ভিড়ের মধ্যে পায়ের নিচে আলপিন লাগায়া দিমু । গুঁতা খায়া উহ করামাত্রই টাই ধইরা দিমু টান । মা কইয়া বাপ কওয়ার আগেই অক্কা পাবি । ইন্নালিল্লাহ পড়ার সুযোগ পাবি না । বুঝলি ?...

যতসব রাবিশ !!
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৩ রাত ১:০৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×