মনে রাখবেন, শেষ হাসি হাসবে এই ফকিররাই..
জয়ধ্বনী করার কিছু নেই...খেলার শুরুতে কেবল ওরা চার গোল খেয়েছে । পাঁচশ বছর নয়, মাত্র আগামি পঞ্চাশ বছরের জন্য খেলতে নেমেছি আমরা । বিএনপি জিতলেই আমরা জিতবো, এমনটা ভাবার কিছু নেই । তবে দীন বিজয়ী হবে ।
ড. তুহিন মালিক বলেছেন, ৫ মের পর থেকে হেফাজত রাজনৈতিক শক্তি হয়ে গেছে । এরা ঠিক রাজনীতিতে আসবে না, তবে এদের এড়িয়ে কেউ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না । নো তুহিন মালিক । হেফাজত-শাহবাগ কোনো ফ্যাক্টর নয় । ফাক্টরটা হলো, দীন । মানুষের কথা বলে যেই ধর্ম, শহীদের কথা বলে যেই চেতনা, হায়েনার বিরুদ্ধে জেগে ওঠে যেই অনুভূতি, সেই দীন এদেশের মানুষের রন্ধ্রে রন্ধ্রে । এ মাটির পরতে পরতে ।
আমার পূর্বপুরুষ ইংরেজের বিরুদ্ধে তিতুর লাঠি নিয়ে নেমেছিলো শায়খুল হিন্দের আহ্বানে, এই দীনের জন্য । মুক্তিযুদ্ধে আমার বাবা পাকহানাদারদের রুখে দাঁড়িয়েছিলেন হাফেজ্জি হুজুরের ভাষণ শুনে, এই দীনের জন্যে । আজ যে আমরা শহীদের তপ্ত রক্ত, রেহানের রক্ত, আনোয়ারের রক্ত, জোবায়েরের রক্ত গায়ে মেখে আবারও মাঠে খেলতে নেমেছি, আহমদ শফীর আহ্বানে, সেও কিন্তু এই দীনের জন্যই ।
আমি এই বিজয়ে অভিভূত নই । কিন্তু গণমানুষের চেতনায় মুগ্ধ । এরা কাজের মূল্যায়ন করতে কৃপণতা করে নি । কিন্তু ভেতরে পুষে রাখা ক্ষোভকেও অবমূল্যায়িত করে নি । আব্দুল খালেক, কামরান, লিটন, হিরন- এদেরকে উপেক্ষা করে নি জনতা । বরং তাদেরকে ভালো মানুষ বলে স্বীকৃতি ঠিকই দিয়েছে । কিন্তু ওদের দল যে এই গণমানুষকে কলুর বলদ ভেবেছিলো, ওরা যে সে দলের তল্পী ছাড়তে পারে নি, তাই...শুধু তা-ই মানুষ জয়ী করেছে অন্য ও অনন্য পুরুষকে ।
পিছন থেকে কারা খেলে সেটা আজও যদি বুর্জোয়া গোষ্ঠি না বোঝে, তাহলে তো সামনে আমাদের খালি মাঠে গোল দিতে হবে ! আমরা আহ্বান করছি, তোরা পৃথিবীর সবটুকু শক্তি নিংড়ে নেয়া প্রবল ঝঞ্ঝাবায়ু নিয়ে আয় দীনের প্রদীপকে নিভিয়ে দিতে, রক্তের ফুয়েল চুষে মানবিকতার সলতে বেয়ে দাঁড়িয়ে আছে যে দীন, তার তার শিখা সামান্য হেলবে না । কমবে না উত্তাপ ।
আবারও বলছি, শেষ হাসি হাসবে এই ফকিররাই । যদিও সে হাসির সময় এখনও আসে নি ।
“এখনও তোমার আসমান ভরা মেঘে
সেতারা হেলাল এখনও ওঠে নি জেগে
…তবু দেখা যায় দূরে বহুদূরে হেরার রাজ তোরণ”
আমার বন্ধুদের অভিনন্দন, যারা এই খেলায় নেতৃত্বের ভূমিকায় আছেন ।
সালাম বস । আই স্যালুট ফর ইউ । উই বিলিভ দ্যাট, ইফ উই মুভ ওন দ্য রাইট ওয়ে আল্লাহ মাস্ট হেল্প আস ইন এভরি সেক্টরস....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




