somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুজুর নেতাদের উদ্দেশ্যে কিঞ্চিত তেতো কথা...যথাযোগ্য উত্তর পেলে ক্ষমা চাইতে রাজি আছি

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের এই অস্থির পরিস্থিতি থেকে উত্তরণের কোনো দাওয়াই না দিয়ে হেফাজতে ইসলাম যেভাবে বক্তব্য দিচ্ছে, সেটা কি যৌক্তিক মনে হয় ? এই সংগঠন যেহেতু অরাজনৈতিক, সুতরাং হাফেজ্জী হুজুরের মতো মধ্যস্থাকারীর ভূমিকায় অবতীর্ণ হতে পারলে কি ভালো হতো না ? সেই চেষ্টা কি আদৌ আছে ?

যে কথাই বলুক, এখন এদের দাবি দেশকে আরো অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবে নিশ্চিত । ফায়েদা লুটবে বিএনপি-জামায়াত । বিরাট একশ্রেণীর মানুষের কাছে অনেকটা পরিস্কার হয়ে যাবে যে আসলে বিরোধীদলের দাবার গুটি এখন হেফাজত ।

হেফাজতে ইসলাম ভোট-নির্বাচনে যাবে না । কেন যাবে না ? নির্বাচনে না গেলেই কি অরাজনৈতিক হয়ে যায় ? তাছাড়া রাজনীতি কি ইসলামে নিষিদ্ধ ? গণতন্ত্র সম্পর্কে হেফাজতের মাতদর্শ কি- সেটা জানা দরকার । জায়েয মনে না হলে সবাইকে খোলাখুলি বললেই হয় । আমার ব্যক্তিগত মত হলো , স্বৈরতন্ত্রের চেয়ে গণতন্ত্র অনেক সহনীয় । খেলাফত প্রতিষ্ঠার মতো পরিস্থিতিতে যেমন আমাদের নেতৃবৃন্দ নেই, তেমনি দেশের মানুষও প্রস্তুত নয় । মেজরিটি পার্সেন্ট ইসলামী নেতারা যেহেতু এখানে আছেন, তাদের নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের সূচনা হতে পারে না ?

জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইসলামওয়ালাদের নীরবতা প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে । গার্মেন্ট শিল্পের বিপর্যয় নিয়ে তাদের কথা বলতে শুনলাম না । সুন্দরবনের পাওয়ারপ্লান্ট নিয়ে কোনো উক্তি এলো না । এখন যে নিত্যদিন মানুষ মরছে, তা নিয়েও তাদের কিচ্ছু করার নেই । কোটিকোটি শিক্ষার্থীর অন্ধকার ভাবিষ্যত এবং প্রশ্নপত্র ফাঁসের মতো দুর্ঘটনাও আমাদেরকে নাড়া দেয় না । কারণ ওসব আমরা পড়ি না, করি না, আমাদের কি আসে যায় ? যারা করে-পড়ে তাদেরকে মুসলিম মনে হয় তো উনাদের– কে জানে ?

ইসলাম ধর্মটাকে উনারা কবে না জানি বিরক্তিকর বিষয়ে পরিণত করে- সেই শঙ্কায় আছি । মনে পড়ে হেফজখানায় আজানের আওয়াজ দেয়া একটা কলিংবেল ছিলো । দুপুরে ঘুম থেকে জাগাতে হুজুর অনবরত সেটা বাজিয়ে যেতেন । মধুর সুর । কিন্তু কাঁচা ঘুমের তোড়ে বারবার সেই আওয়াজটা................বাকিটা বলার মতো সাহস আমার নেই ।

কথায় কথায় শুধু আ.লীগের ওপর বিষোদগার আর দেশে ইসলাম গেলো গেলো বলে হৈ চৈ । এভাবে আন্দোলনের ফলেই জনসম্পৃক্ততা হারাচ্ছে নেতারা ও তাদের দল । অথচ যোগ্যতার অভাব এত প্রকট এবং প্রত্যেকেই নিজেকে যেভাবে যোগ্যতর আর সবাইকে অযোগ্য মনে করে যেভাবে বিবৃতি আসে, শেখাসাদির কথা মনে হয়, পৃথিবী থেকে বুদ্ধি উধাও হয়ে গেলেও এরা বলবে আমি সবচে’ বড় বুদ্ধিমান ।

রাজনীতিতে এখন সচেতন তরুণদের আগমনের সময় হয়েছে বলে মনে হয় । পদ হারাবার ভয় না করে যদি তারা তরুণদের জায়গা দেন, তাহলে মন্দ হবে না ।

এদেশে রাজনীতি করতে হলে দেশকে নিয়ে ভাবতে হবে সাবার আগে । দেশের মানুষের মন-মগজ বোঝার কাজটাই গুরুত্বপূর্ণ । মানুষের ভাষায় কথা বলা শিখতে হবে । যে দেশের মানুষ কোরআনের মতো বিশ্বস্ত মনে করে প্রচারযন্ত্রের আওয়াজ, এমনকি কোরআনকেও বিচার করে প্রচারযন্ত্রের মানদণ্ড দিয়ে, সেখানে অনেক কিছু বাকি আছে নেতাদের । মানুষের চাওয়া-পাওয়ার অনুকূলে রাখতে হবে মানবিকতার যুক্তি । তাহলেই ইসলাম ফুটে উঠবে ।

শেষ করতে গিয়েও একটা প্রশ্ন না শুধিয়ে পারছি না । দুই কুকুর এক মড়কের গোশত খেতে পারলেও দুই হুজুর এক কাঁথার নিচে শুতে পারে না– মানুষের মুখে মুখে রটে চলা এই বঞ্চনার জন্য দায়ী কে ?

আরো অনেক প্রশ্ন আছে...ধারাবাহিক দেয়ার আশা আছে...
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×