somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শোন শোন ঐ বিজয় দিবস আসে...

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হুজুর ক্লাসরুমে ঢুকেই একটু থমকে দাঁড়ালেন । তারপর ডেস্কে বসে পতাকাটা হাত দিয়ে টেনে ছিঁড়ে কুটিকুটি করে ফেলে দিলেন জানালার বাইরে । সঙ্গে দিলেন একমুখ থুথু ।

এটা আজ থেকে আট বছর আগের ঘটনা । এভাবেই তখন বিজয়ের মাস এসেছিলো । ভাবলাম, মাদ্রাসায় যেহেতু একাত্তর-বিজয়-স্বাধীনতা এসব নিয়ে আলোচনা কম হয়, তো এ মাসে আমরা ক্লাসের ফাঁকে বা অবসরে বিষয়টা নিয়ে বসবো । হলোও কিছুটা ।

১৬ ডিসেম্বর এলো । ভাবছিলাম, এ দিন ক্লাস বন্ধ থকবে । শিক্ষাসচিব রাজি হলেন না । তবু আমরা একটা প্ল্যান করলাম, মাদ্রাসায় জাতীয় সঙ্গীত না হোক, একটা ফ্লাগের ব্যবস্থা করতে হবে । করেছিলামও । কিন্তু গুরু পতাকা উত্তলনেও সম্মত হলেন না ।
অগত্যা দশটি টাকা দিয়ে ছোট্ট একটি পতাকা কিনে আমাদের ক্লাসে হুজুরের ডেস্ক-টেবিলের কোণায় সেটে দিলাম । তিন-চারটা ক্লাস হলো । যারা এলেন, তাদের কেউ ইমপ্রেসড হলেন । কেউ বাঁকা হাসি দিলেন । ‍যুদ্ধ, ভারত-পাকিস্তান নিয়ে দু’চারটা কথাও শুনিয়ে দিলেন । আমাদের কারো সাথে কয়েক হুজুরের তর্কও হয়ে গেলো ।

কিন্তু শেষে সেই সচিব হুজুর এসে যে কাণ্ডটা করলেন, সেটাই প্রথমে উল্লেখ করেছি ।…

আমরা অবশ্য দমে যাই নি । ক্লাস শেষ হতেই পাঁচজন মিলে, মাথায় বিজয় দিবস লেখা ব্যাজ, আর হাতে পতাকা নিয়ে সারা ঢাকায় ঘুরে বেরিয়েছি । মানুষ মোল্লাদের এই অভূতপূর্ব সুরত দেখে বিস্মিত হয়েছে । জিজ্ঞেস করেছে আমরা কোথায় পড়ি । অকপটে বলেছি কওমি মাদ্রাসায় । ফার্মগেটে নৌবাহিনীর একটা দল দেশোত্মবোধক সঙ্গীতের প্যান্ডেল সাজায় । দেশের গান গায় বড় আকুলতা নিয়ে । সুর মিলিয়েছি তাদের সুরে । অবাক হয়েছে তারা মাদ্রাসা পড়ুয়াদের কণ্ঠ শুনে ।

বুক উঁচিয়ে বলতে পারি, সেটা একটা নীরব আন্দোলন ছিলো আমাদের…আমাদের মতো আরো অনেকের বুকে চাপা কথা-কষ্ট আর যন্ত্রণা ছিলো…আজ অনেকটাই দূর হয়েছে ।

আজ রাস্তায় পতাকা বিক্রি করতে দেখে স্মৃতির দুয়ারে আরেকবার কড়া নেড়ে এলাম । জাতীয় পতাকার ফেরিওয়ালা থেকে দুটো ব্যাজ আর দুটো পতাকা কিনলাম ভাগ্নে-ভাগ্নির জন্যে ।…

একটা পতাকার দিকে তাকালেই কেমন করে যে দেশের প্রতি মমতা জেগে ওঠে....
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×