somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারী নয় মানুষ হোন...অথবা নারীর ফাঁদে আটকে পড়েছে নারী...

১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নেপোলিয়ন আদর্শ জাতি গড়বার জন্যে আদর্শ একজন মা চেয়েছিলেন। আমাদের দেশের দু’নেত্রীও মা বৈ কি। কিন্তু আদর্শ কি মানা যায় তাদেরকে ? নারীর হৃদয়ে নাকি মমতার ফল্গুধারা বয়। দেশের সর্বোচ্চ আসনগুলোতে নারীদের উপস্থিতির পরেও কী করে বিনাবিচারে রাস্তায় তড়পে মরে মানুষ। এরাও যে কোনো মায়ের সন্তান এই মায়েদের সেটুকু বোধও কি নেই ?

এদের সোনার দুই সন্তানের তরে পুরোজাতি নাকি প্রতিক্ষায় বিভোর। সাধরণ নিরাপরাধ মানুষের রক্তে রঞ্জিত যেই মায়েদের হাত, তাদের সন্তানেরা আসবে, আসছে। থাকবে। খাবে। খাওয়াবে। কত্ত কিছু। থাক। আর বেশি বলা যাচ্ছে না। তারচে’ অন্যকথা বলি।

বেগম রোকেয়ার যে চরিত্র আমরা প্রচার করি, তাতে তিনি যে কী করে ‘নার্স নেলী’র মতো একটি কাহিনী সৃষ্টি করতে পেরেছিলেন, সেটাই আশ্চর্য বটে । ৎ

রোকেয়া নারী স্বাধীনতার মূর্তপ্রতীক, তাই এখন ছেলেমেয়েরা কোএডুকেশনে লেখাপড়ার সুযোগ পায়। নারীরা পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কর্মক্ষেত্রে সমান অবদান রাখার সাহস পায়। আঁতুর ঘরের যন্ত্রণাকাতরতা ভুলে, অন্দর মহলের দাসীর জীবন ভেঙে বাইরের বারান্দাও ছাড়িয়ে খোলা আঙিনায় মুক্তবাতাসে নি:শ্বাস নেবার আনন্দ পায়- এই তো রোকেয়া। সেই রোকেয়া কী করে নার্স নেলীর চিত্রকল্পটা দাঁড় করতে পারলেন ? কী করে স্বাধীনতার বিশ্রী দিকটি তুলে ধরতে পেরেছিলেন, বিস্ময়কর।

সেখানে আমরা দেখি, একসময়য়ের অভিজাত ঘরে লালিত কন্যা, যে কালক্রমে সে-ঘরের আদুরে বউ হয়েছিলো, ধীরে ধীরে সে মিশনারীর সান্নিধ্যে এসে স্বাধীনতার স্বাদ পেতে শুরু করেছিলো, প্রথমে সঙ্কোচ গেলো, তারপর লাজ ভাঙলো, একটু একটু করে ঘোমটা খুললো, মানবসেবার পরমব্রত গ্রহণ করত সে..। না, বেগম রোকেয়া লেখেন নি, সেই নার্স নেলী সম্ভ্রম খুইয়েছিলেন কি না। এইটুকুই তো কেবল বাকি আছে, তাই না।

সমরেশ মজুমদার লিখেছেন ‘মেয়েরা যেমন হয়’। ম্যাক্সিমগোর্কি লিখেছেন কিংবদন্তিতুল্য ‘মা’। নারীদের সংস্থান নিয়ে, নারীর প্রতি সহিংসতা নিয়ে এবং সহিষ্ণু হবার মন্ত্রণা দিতে সভা-সেমিনার তো রাতদিন অহরহ হয়, নারীনীতি, নারী নির্যাতন আইন, নারীর ক্ষমতায়নেরও তো আর কিছু বাকি নেই। ইউরোপীয়রা এই বিষমন্ত্র গিলিয়ে গিলিয়ে নারীকে ভোগ্যপন্য করার যথাসাধ্য চেষ্টা করেছে, এবং কিছু ক্ষেত্রে সফলও হয়েছে বটে, তবু তো নারীকে আগলে রাখা যায় নি। আমি বলি কি, নারীকে নিয়ে যা-ই করা হোক, বলা হোক, যত মন্ত্র আর মন্ত্রণা দেয়া হোক, একটা বিষয় লক্ষ্য করলে দেখতে পাবেন, সবকিছুতে অতি সূক্ষ্মভাবে টার্গেট করা হয়েছে পুরুষকে। অর্থাৎ নারীকে কেবল বারবার ছলেবলে কৌশলে এই কথাটিই বোঝাবার চেষ্টা করা হয়েছে যে, পুরুষ তোমার প্রতিপক্ষ। পুরুষের বন্ধন থেকে বাঁচো। পুরুষের কতৃত্ব থেকে বাঁচো। আধুনিক নারীও একালে সেটাই বুঝে এসেছে এবং সেমতেই কর্মপ্ল্যান বাস্তবায়নের প্রয়াস পাচ্ছে।

তাই, হ্যাঁ কেবল তাই ভুলে যাচ্ছে মহাকালের সেই প্রবাদকথাটি– পৃথিবীতে নারীই নারীর সবচে’ বড় শত্রু। তাই নারী নিজেকে নারীই ভেবে যাচ্ছে, মানুষ নয় । আর নারী হওয়ার ফলে নারীকে কিছুতেই প্রতিপক্ষ ভাবতে পারছে না । হোক সে অমানুষ ।

অতএব বাঁচার চেষ্টাও হচ্ছে না। প্রক্রিয়াটাও কেউ বাতলে দিচ্ছে না। অধমের মতে, সেই প্রক্রিয়ার উদ্ভাবন যতদিন দেশে না হবে, ততদিন দুই নেত্রী নারী না একে অপরের ফাঁদ থেকে বাঁচতে পারবেন, না পারবে দেশের মানুষ তাদের ফাঁদের জটলা থেকে বের হতে। এটাই এখন সবচে’ জরুরি। নইলে আমেরিকা যতই ধমক-ধামকের গুলকি নাচ দেখিয়ে বলুক– উই ওয়ান্ট টু সি ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন। হবে না। হচ্ছেও না। ভাঙা সাঁকোর মতো দুলকি চালে দুলতেই থাকবে বাংলাদেশ।

ওইযে মানিক বলে গেছেন না– ঈশ্বর এখানে নয়, তিনি থাকেন ঐ গ্রামে ঐ ভদ্রপল্লীতে।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×