somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিপ্লবের জন্ম হবে আঁধারেই

১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তারপরও আমি ভাঙাতে চাই নি তোমার পবিত্র নিদ

শীতের কুয়াশার আস্তর ভেঙে জোছনা নামলো
হুল ফোটানো প্রকোপ এড়াতে খসিয়ে দিলাম চামড়ার খোলস
আরো একটু নির্জনতা পেতে অন্ধকারের গভীরে
আশার চাদর পেতে দিলাম স্করপিয়ন গুহায়...
তোমার আগমন ভোরে হবে ভেবে একটু তন্দ্রা,
আর একটু আচ্ছন্নতার মেকাপ মেখে ঠায় বসে রইলাম

তুমি আজকাল কোথায় থাকো, বলতো?
আমাকেইবা আসতে বললে কেনো?

বলেছিলে, রাতে তোমার ঘুম বেশ গাঢ় হয়
আসতে সামান্য দেরি হলে হতেও পারে

ভাবছি.. এখন রাত ক’টা বাজে, কটি প্রহর কেটে গেলো আরো
একটু পর পর ভাবছি..আর ঘুমের প্রলেপ নাকে-মুখে ঘষছি কেবল
তারপর, অনেক অনেক সময় পার হওয়ার পর,
কিংবা অনেক অনেক শতাব্দি..ভাবছি..
এখন ভোর হয়েছে..তুমি জাগবে..ওয়াশরুম নেবে
তারপর হাওয়ায় ভেসে, স্কেট করে, দৌড়ে, অথবা হেঁটেও হতে পারে
তুমি আসবে, আঁধারে আমি তো দেখতে পাবো না,
তাতে কি, আসবে তো?

ভাবছি, আমি তো কবির মতো হাঁটতেও শিখি নি
হাজার বছর বসে কাটাতে কি পারবো?
আচ্ছা, কতদিন হলো বলতো ?
শেভিং ক্রিম ফুরানো থেকে এই যে আমার বটবৃক্ষ হয়ে যাওয়া,
আমার আশ্রম-ছায়ায় ঋষি-তীর্থ থেকে দীক্ষা নেয়া হাজার শাগরেদ
তারা কি কিছু জানে?

তুমি কেন আসলে না আর ? নাকি এসেছো?
নাকি আসবে না ? তুমি কি এখনো ঘুমিয়ে?

হে অমর কবিতা,
এই অনাহুত আঁধারে, রাত আর দিনের সঙ্গমে
তুমি কার জন্মযন্ত্রণার প্রতীক্ষায় আছো ?
ভুল আর শুদ্ধ থেকে দূরে, সত্য আর মিথ্যার ওপারে
এখানে, ঠিক এইখানে এই গভীর নিশীথ গুহায় এসো
তোমার আমার মহামিলনের আনন্দবিক্রম হবে
নতুন পৃথিবীর মহাঅভ্যুত্থান হবে এখানেই
জগদীশ্বরের নবজন্মও হবে এখানে
--------------------------------------
Away...
beyond all concepts of
wrong-doing and right-doing
There is a field...
I’ll meet you there
--Rumi
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৪
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই কি সামুর প্রথম পোস্ট?

লিখেছেন অধীতি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩১


https://www.somewhereinblog.net/blog/deborah/9
২০১৩ সালের দিকে ঢাকায় আসি। তখন মাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ করেছি। ঢাকায় এসে যেই বিষয়টা নেশার মত হয়ে যায় তা হলো বিভিন্ন জায়গায় কম্পিউটার চালানোর জায়গা ছিল। ডেমরা রানী মহল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

×