
জ্যাঁ তার দাদার সাথে প্যারিসের পাবলিক স্কয়ারে হাঁটছিলো ।
এমন সময় দেখলো, এক মুচি তার খদ্দেরের দুর্ব্যবহারের শিকার । লোকটি মুচিকে তার জুতার একটি ত্রুটি দেখিয়ে কেবলই ধমকাচ্ছে । মুচি কিন্তু শান্তভাবে লোকটির কথা শুনলো, বারবার ক্ষমা চাইলো এবং প্রমিস করলো যে, তার জুতার খুঁতটা সারিয়ে দেবে ।
জ্যাঁ ও তার দাদা এরপর একটা বিস্ট্রোতে ঢুকলো কফি খেতে । ওয়েটার এসে তাদের পাশের টেবিলের লোকটিকে অনুরোধ করলো তার চেয়ারটা সরিয়ে কফি পরিবেশনের জন্য একটু জায়গা দিতে ।
লোকটা তৎক্ষণাৎ রেগে আগুন হয়ে গেলো এবং সরতে অস্বীকৃতি জানালো ।
“আজ যা দেখেছো, কখনও তা ভুলো না”, তার দাদা বললো— “মুচি কিন্তু অভিযোগ ঠিকই মেনে নিয়েছে, অথচ দেখো পাশের এই লোকটি সরতে রাজি হয়নি ।”
“ঠিক এইভাবে কাজের মানুষেরা কাজ করে যায় এবং দুর্ব্যবহার গায়ে মাখে না ।”
“কিন্তু অকাজের ঢেকিরা সবসময় নিজেদের গুরুত্বপূর্ণ বিচার করে এবং কর্তৃপক্ষের কাছে তাদের অযোগ্যতা লুকানোর ধান্দায় থাকে ।”
মূল : পাওলো কোয়েলো
অনুবাদ : মনযূরুল হক
মূল লেখাটি দেখুন এখানে
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১০:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


