somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্মবটিকা

২০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আশা একটি প্রদীপ জ্বালতে চেয়েছিল ধর্মমন্দিরে
প্রদীপ চেয়েছিল মুসলমান হতে মসজিদের মিম্বরে
মুসলমান তখন আমেরিকার ধন্দে কাতর সিরিয়ায়
আমেরিকা ঘুরছে যখন কিমজং সমীপে শান্তির অন্বেষায়

আশা তখন কোরিয়ান শর্ট পরে হাঁটছিল বারান্দায়
শর্ট চেয়ে চেয়ে দেখছিল একটি লং-ডিস্ট্যান্স ঊরু
ষোড়শীর কোল থেকে আছড়ে পড়ছিল যখন
একটি নবজাতক বিরক্ত-পিণ্ড সোজা ঢাকার উত্ত্যক্ত-ডাস্টবিনে

আশা খুঁজছিল সেখানেই একটাকার আহার প্রজেক্ট
আহার চড়ছিল কাঁচা গ্রামীন মইয়ে আকাশ ছোঁবার বাসনায়
আকাশ ক্রমাগত কাঁদছিল বলে পিছলে পিছলে যাচ্ছিল মইয়ের দু’পা
আশা চাগিয়ে ধরতে চাইল একটি বুলেটপ্রুফ চামড়ার সোরাহি অথবা..

আশার আর উপায় ছিল না বাঁচাবার—বাঁচবারও তাই
একটি দাঁড়িওয়ালা ফেস এগিয়ে না এলে আশা সত্যি সত্যি
আত্মহত্যাই করবে মনস্থির করেছে যখন, ঠিক তখন
নির্বাচনের ঘোষণা এলো কামানের গোলার পিঠে সওয়ার হয়ে

আশা এবার ওয়াসিআর কাছে মৃত্যু ভিক্ষা চাইল—নিরুপায়
শাহাদত এসে জঙ্গি ধোঁয়ায় আচ্ছন্ন করে দিল আজরাইলের আকাঙ্ক্ষা
তসবির ইয়া নাফসি জপতে জপতে কাবুলি বিমানে দেখাল
আশার পূর্বজনমের বিকার বৃত্তান্ত—অ্যাডাম-অ্যাপল-শাজারতাহা

এবার সাজদা নেই, ক্রোধ নেই, নেই আজাজিল ফন্দি-ফণা
আশার লোলুপ জিহ্বার সুখা লালা তা-ই চেটে খেল আরেকবার
নির্জন পৃথিবীর প্রত্যাশায় । ঈশ্বরের অট্টহাসিতে ঝলকে উঠল—
কবুল কবুল । একটি মরীচিকার জগতে চিরঠাঁই হলো তার—

সেই থেকে প্রদীপ দেখে না আর আশার পিঙ্গল সোনারু চোখ
শুধু ভুলভুলাইয়ায় ঘোরে চারিদিকে তার নির্বাক শূন্য মরুদ্যান ।।
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্তর্দহনের ওপারে প্রশান্তি

লিখেছেন মুহাম্মদ তমাল, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ২:৫৩



প্রিয় আকাশ,
মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে মনে হয়, তুমিই সৃষ্টিকর্তার সবচেয়ে নিঃশব্দ প্রাঙ্গণ। তাই আমার সমস্ত অভিযোগ, অনুযোগ, ক্ষোভ, দীর্ঘশ্বাস আর অব্যক্ত আর্তনাদ তোমার দিকেই ছুড়ে দিই। তুমি নির্লিপ্ত,... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ কোরিয়ার 'নতুন গ্রাম আন্দোলন'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ৭:২৭



বাংলাদেশের উন্নতি হতে হলে, গ্রামগুলোর উন্নয়ন ছাড়া উপায় নাই। গত ৫৬ বছরে আমাদের দেশের গ্রামবাসীদের উন্নয়ন খুবই কম হয়েছে। সেখানকার মানুষ অবহেলার সম্মুখীন হয়ে নিম্ন সেলারির জব... ...বাকিটুকু পড়ুন

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।

কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

×