somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হতাশ হয়ো না তরুণ, দেশ এগিয়ে যাচ্ছে...

২৪ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কাল (২২ মার্চ) যখন বিপুল আয়োজনে উন্নয়নশীল দেশের বর্ণিল শোভাযাত্রা হবো হবো করছে, তখন আপনি কোথায় ছিলেন জানি না—আমি ছিলাম বাসে, যেমন প্রতিদিন থাকি । ভয়ে ভয়ে আছি, মিডিয়া ঘোষিত নিষিদ্ধ এগারো রুটের কোনোটায় ঢুকে পড়ছি কি না ।

পাশের সিটের হতাশ তরুণের ঊরুতে ভর করে আছে সদ্যক্রীত ‘ডেইলি স্টার’ । তার দিকে তাকিয়ে দাঁতের দোকান খুলে দিয়ে ছোঁ মেরে পত্রিকাটা নিয়ে নিলাম । ন্যূনতম ২৫ ফন্টের বিরাট লিড শিরোনাম—মার্ডারস গো আনপানিশড । বাহ, কী দেশভক্ত ছেলে, এতেই হতাশ ।

খুব আহামরি কোনো নিউজ অবশ্য নয় । পুলিশের নতুন ইভেস্টিগেশন টিম পিবিআই (পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন) খুঁজে পেয়েছে যে, ৫১ ভাগ মামলায় দেখা যাচ্ছে খুনীদের কোনো শাস্তিই হয় নি । গুটিকতক মামলায় বিচারকদের ভুল হয়ে গেছে । তার চেয়ে বেশি মামলায় তদন্ত কর্মকর্তারা গড়বড় করে ফেলেছেন । পোস্টমর্টেম রিপোর্টেও কিছু ভুলচুক আছে । তার চেয়ে খারাপ খবর হলো, এইসব ভুলভালের কারণে দায়িত্বশীলদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নি ।

পিবিআই সম্ভবত জানে না, গত পনেরো বছরে অন্তত ৬০ হাজার মানুষ খুন হয়েছে । এতগুলি খুনের সঙ্গে অবশ্যই কয়েকলাখ মানুষ জড়িত ছিলেন । তো আদালত কী করবে, লাখ লাখ মানুষকে ফাঁসী দিয়ে দেশটাকে পঙ্গু করে দেবে? যেখানে আমাদের সর্বজনমান্য রাষ্ট্রপতি স্বয়ং এইট মার্ডার আসামীসহ প্রায় অর্ধশত খুনীকে নির্দ্বিধায় মার্সি দিয়ে দিচ্ছেন—সেখানে সুমহান দয়ার নজির দেখানো কি আইন ও বিচার-সংশ্লিষ্ট প্রতিটি সদস্যের কর্তব্য নয়?

আশার কথা হলো, পিবিআই মাত্র ২৩৯ টি বিচার অবজার্ভ করেছে । এবং তার মধ্যে এমনও পাওয়া গেছে যে, আবদুল কাদের নামী জনৈক গ্রাম্য ভদ্রলোক ২৮ বছর খুনের দায়ে জেল খেটেছেন এবং সম্প্রতি নিরাপরাধ প্রমাণিত হয়ে মুক্তি পাবো পাবো করছেন (আজ ২৩ মার্চ এটা নিয়ে তারা আবার এডিটরিয়াল ছেপেছে—In pursuit of justice : Why do criminals escape and innocents suffer?)

পড়ছি আর নস্টালজিক হচ্ছি—সন্ধ্যা নদীর ভাঙনে গ্রামের সবচে’ বড় হাইস্কুলটা বিরাট মাঠসহ তলিয়ে যাওয়ার পরে আমার দাদা বারবার অনুরোধ করেছিলেন, একবার দেখতে নিয়ে যাই যেন । আচ্ছা, ডুবেই তো গেছে না, তো দেখবেন কী তিনি? দেখবেন সেখানে ঢল বেঁধে মানুষ পার্কের মতো হাওয়া খেতে এসেছে, ভিটা ভাঙা আলিশায় হেলান দিয়ে উদাস হয়ে আছে কপালপোড়া মালিক, জেলেরা ফুরসত পেয়ে চকচকে জ্যান্ত ইলিশ বেচার পাঁয়তারা করছে—এইসব? আর ভাববেন, এ্কদিন এইখানে নদী ছিল না, একটা ছোট্ট ডোবার উপরে নড়বড়ে সাঁকো ছিল । তারপর সেই ডোবায় কুমির এসেছে, নদী হয়ে গেছে রাক্ষস—এত উন্নয়ন কি তার সইবে?

শুনেছি, হালাকু খান বাগদাদ দখল করার পরে কারবালায় যেতে চেয়েছিলেন । পথে ফোরাতের (টাইগ্রিস) বাধা আছে শুনে হুংকার দিলেন রাতারাতি ব্রিজ গড়তে হবে, নয়তো ২০ লাখের মধ্যে বাঁচোয়া ৪ লাখকেও অাগুনে পুড়িয়ে মারবেন । বাগদাদের হতভম্ব মানুষগুলি নিজ হাতে তখন লাইব্রেরির লক্ষ লক্ষ বই নদীতে ফেলে সেতু তৈরি করে দিয়েছিলেন । এইভাবে উন্নয়নের এক যুগান্তকরী অধ্যায়ের সূচনা হয় । পূর্বসূরিদের রাশি রাশি বিদ্যা ডুবিয়ে সে-যাত্রায় পার পেয়েছিল যারা, আজ হয়তো তারা আর বেঁচে নেই, তাদের মনেও রাখেনি কেউ । কিন্তু হালাকু খানের উন্নয়নের ইতিহাস মরে নি, ডোবানোও যায় নি ।

আজ এই স্ট্যাটাস লেখার পূর্বমুহূর্তে দেখলাম—নতুন ৫ স্বৈরাতান্ত্রিক দেশের কাতারে ঢুকে গেছে বাংলাদেশ । যেটা এতদিন অপ্রকাশ্য ছিল, সেটা এখন কাগজে-কলমে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে দেখে বেশ খুশি খুশি লাগছে । এবার তো বাংলাদেশ উন্নয়নের ধাপে সত্যিকার অর্থেই মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ ও সিঙ্গাপুরের লিকুয়ানের মর্যাদায় পৌঁছে গেছে । দুমূর্খ সমালোচকেরা এবার মুখ লুকাবে কোথায়?

সুতরাং হে তরুণ, আপনার হতাশ হওয়ার কিছু নেই—বাংলাদেশ এগিয়ে যাচ্ছে..

সূত্র :
১. https://bit.ly/2udD9tb
২. https://bit.ly/2pyK6jO
৩. https://bit.ly/2IMpYTl
৪. https://bit.ly/2ufrx8V
৫. https://bit.ly/2DQB8T9
৬. https://bit.ly/2pB6g45
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৫
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।

কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

×