somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্মবটিকা-২

২৪ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


লোকটা হুড়োহুড়ি করে ওঠার পরেও আপত্তি করি নি । পাশের সিটের মেয়েটা উঠে যাবার পর যখন কয়েকজনকে ডিঙিয়ে ঝট করে সেখানে বসে পড়লেন, তখনও সামান্য একটু নাক-মুখ কুঁচকে তাকিয়েছিলাম মাত্র—এ আর তেমন কি !

তিনি স্মার্টফোন খুললেন, ধীরে ধীরে, যেন পবিত্র কোরআনের গিলাফ খুলছেন । দুয়েকবার শার্টের হাতায় ঘষে মুছলেনও । তারপর সত্যি সত্যি কোরআন অ্যাপস ওপেন করে আবৃত্তি আরম্ভ করলেন । তার পাশের লোকটা ট্রং ট্রং করে গেমস খেলছেন । তিনি বিরক্ত হয়েও ফিরে তাকালেন না ।

জায়গা পেয়ে করিডোরের ওপাশের সিটে বসলাম । ব্যাগে ছটফট করছে এমিলিও সালগ্যারির ‘থাগস অব হিন্দুস্তান’, সেটার মলাটে আবার জনৈক রূপবতী নারীর গঙ্গাস্নানের দৃশ্য—বের করে পড়তে সাহস পাচ্ছি না । এই বই পড়তে হলে প্রথমে টুপি খুলতে হবে, তারপর জানালার পাশের সিটে বসে মাথাটা সামনের সিটে ঠেস দিয়ে একনাগারে পড়ে যেতে হবে । যাতে জানালা গলে হু হু বাতাসের যাতায়াতের সাথে থ্রিলিং উত্তেজনা বাড়তে কমতে পারে । গত রাতে রেমার্কের ‘শ্যাডোজ ইন প্যারাডাইস’ শেষ করার পরে যে-পরিমাণ মনখারাপ হয়েছে, সেটা চাপা দেওয়ার আর কোনো উপায় নেই ।

সেটা যেহেতু হচ্ছে না সুতরাং কোরআন শোনাই ভালো । আওয়াজ স্পষ্ট না । লোকটার সামনের সিটে জায়গা নিয়ে বসলাম । শব্দের গতি সামনের দিকে হওয়ায় বোঝা গেলো ইঁদুরের মতো চিহি চিহি স্বরে তিনি পাঠ করছেন— উলা--কা-দ কাররামূ---না-- বা--নী--আ-দামা-। তারপরেই টেলিভিশনের নেপথ্য কণ্ঠে গমগম স্বরে আবৃত্তি করলেন— নিশ্চয় আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি...; যেন শিমুল মোস্তফার কণ্ঠে বিদ্রোহীর রেকর্ড ।

এই জাতীয় ভণিতা বেশিক্ষণ সহ্য করা সম্ভব না । এটা এক জাতীয় সুখীয় ভণিতা । সুখ খুব বিরক্তির জিনিস । খোদা আমাদের একটানা দু:খ সহ্য করার শক্তি দিলেও একটানা সুখ সহ্য করার ক্ষমতা দেন নি । মনে হলো, লোকটাকে বলি—ভুলভাল কোরআন পড়ছেন কেনো? কিন্তু তাতে তিনি উল্টো খেপে ওঠার সম্ভাবনা ।

ধর্ম তো এমনই আমাদের কাছে । ধর্মের মূলপাঠ পড়ি চিহি সুরে, আর তর্জমা করি গলাফাটিয়ে । ধর্মের কথা বলি মিনমিনিয়ে, কিন্তু ধর্ম দেখাই ধুমধাম করে । ভক্তির চাপে ধর্মকে খুলতেই ভয় পাই, বারবার শার্টের হাতায় মুছি, পাছে না আবার গোস্তাখি হয়ে যায় । ধর্মীয় বিষয়-আশয় নিয়ে তর্ক তো ভালো, প্রশ্ন করতেই পারি না—না আবার খেপে ওঠে ধর্মবেত্তারা । ধর্মগ্রন্থ খাবারের ব্যাগে বহন করতে পারি না তাই থ্রিলার-নোভেল ঢুকিয়ে রাখি ।

টুপিও খুলে যাচ্ছে আরামের ছলে ।

এইভাবে ধর্ম আমাদের পাবলিক স্ফেয়ার থেকে বের হয়ে গোপন কুঠুরিতে ঢুকে পড়ছে, বাকি আছে শুধু জাঁকজমক । মসজিদের মিনারের উঁচুতে উঠেছে চাঁদতারা, আর নীচে প্রদীপের অন্ধকার দিকের মতোই জৌলুসের স্বর্ণ-মার্কেট । চারপাশে কোলাহল, হকারের হাঁকডাক, ধর্মান্ধ রাজনীতিকদের গলাবাজি—মধ্যখানে পড়ে এবাদত অদৃশ্য হয়ে গেছে, শুস্ক মরুভূমির মাঝে শূন্য মরুদ্যানও ঢেকে গেছে ভুলভুলাইয়ার ছায়ায় ।

তবু আজও মসজিদের শহরে আজান হয়, এইভাবে ভুলভাল পাঠকে পুঁজি করেই নামাজ পড়ে মানুষ—এইটুকুই ভরসা ।
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।

কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

×