somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাশ্মিরের জন্য আমরা যা করতে পারি...

০৭ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কাশ্মিরের জন্য সত্যিকার অর্থে আমার খুব কিছু করার নেই। পারব সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করতে, যেন আন্তর্জাতিক প্রটেস্টার গ্রুপের সঙ্গে একাত্ম থাকতে পারি। মিসরে ‘উই আর অল খালেদ সাইদ’ গ্রুপের কথা মনে আছে—যারা ফেসবুক সংগ্রাম থেকে আরব বসন্ত নামিয়ে এনেছিল? আর পারব, যদি কোথাও প্রতিবাদ মিছিল হয়—যাতে বাইরে থেকে একটা রাজনৈতিক কূটনৈতিক প্রেসার তৈরি করা যায়—তাতে যোগ দিতে।

আমার সবটুকু শক্তি-ক্ষমতা এই দুটিতেই ক্ষান্ত।

এর বাইরে আমি পারি, কাশ্মির সম্পর্কে যেন কোনও রিউমার ছড়িয়ে না-পড়ে, সে বিষয়ে সজাগ থাকতে। যেন তাদের সম্পর্কে ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। জনমানুষের আস্থা নষ্ট না হয়। আফগানে গিয়ে অনেক আরব নাকি এই কারণে ফিরে এসেছিলেন যে, ওখানে তো কুফর আর শিরকের মধ্যে যুদ্ধ চলছে। কেননা, আফগানিরা এখনও গলায় তাবিজ পরে, যা শিরক।


সেরে নিতে পারেন প্রয়োজনীয় পাঠ

সুতরাং সঠিক তথ্য-সংগ্রহ করা ও যাচাই করে তথ্য গ্রহণ করার বিকল্প নেই। এখন যুদ্ধ যতটা না হয় বুলেট দিয়ে—শতগুণ বেশি হয় তথ্যের বেয়নেটে। সত্য ও সাহসী তথ্য প্রচারের যুদ্ধে শহিদ হওয়ার নজিরও কম নেই। সুতরাং প্রয়োজনীয় প্রচুর পাঠ আত্মস্থ করে ফেলা দরকার; যেন সুযোগে কাজে লাগানো যায়। আবেগের বশে কারামত বুঝাতে গিয়ে যেন মিথ্যার আশ্রয় না নিই—যা আখেরে মুখোমুখী সংলাপে চারপাশের শত্রুদের সামনে আমাদের হারিয়ে দেবে। দেখা যাবে, সশরীরে কিছু উপকার করতে পারলামই না, বরং এখানে বসে বসে হারছি। জয়ের আশা তাহলে কিভাবে করব?

আমরা হয়তো সাংগঠনিকভাবে কখনও এক হতে পারব না, তবে স্পিরিচুয়াল লেভেল এক করে নিতে পারি। তো পরস্পরে এই সূত্রে সমমনাদের সাথে হৃদ্যতা বাড়াতে পারি। মুসলিম দেহের অঙ্গগুলোর দূরত্ব কমিয়ে আনতে পারি। আমাদের সভা-সেমিনারগুলো যেন কেবল দলীয় পরিসরে সীমিত হয়ে না পড়ে। ইস্যু যেহেতু এক, তাই সবাই আসুক, সবাই থাকুক, সবাই বলুক।


টলটলে পানির নীচে ভারতের বিষাক্ত শৈবাল আর উপরে ভাসমান রঙিন কাশ্মির

একজন দাঈ এমতাবস্থায় ভিনদেশিদের আয়োজিত ফোরামে কথা বলার সুযোগ হাতছাড়া করবে না। জাতিসংঘের একটা অধিবেশনের ভিডিওতে দেখেছি, ফিলিস্তিনের ফাতাহ গ্রুপ বিরাট বিরাট অবদানের গুল-মারছিল। হামাসের কোনও প্রতিনিধি ছিল না। কিন্তু প্যালেস্টাইনি স্টুডেন্ট ইউনিয়নের এক ছাত্র অধিবেশনে ফ্লোর পেয়েই হামাসের পক্ষে তুবড়ি ছুটিয়ে দিল। এত চমৎকার উপস্থাপনা তার, সবাই হা করে শুনছিল।

সংকট থেকে শিক্ষাটা নেওয়া, দখলদারদের টেকনিকগুলো বুঝতে চেষ্টা করা, চারপাশে কারা তাদের তা দিচ্ছে তাদের জানা, নিজেদের দুর্বলতা চিহ্নিত করা এবং এমন পরিস্থিতি সামনে এলে আমরা কী করতাম, ভেবে রাখা দরকার।

সবশেষে এইসময় আমাদের তাহাজ্জুদ যেন কাজা না হয়, আর দোয়ায় অশ্রু যেন শুকায়...

সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:২৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

×