somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণজাগরন মঞ্চ, হেফাজতে ইসলাম এবং একটি রাজনৈতিক দলের বিভ্রান্তি ও দেউলিয়াত্ব

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিজের সন্তান শিক্ষিত না হলে অপরের সন্তান নিয়ে গর্ব করা যায় কিন্তু নিজের বলে দাবী করা যায় না। যেমন মা'এর মতো হলেও কিন্তু 'মা' নয়। এই সহজ হিসেব না বুঝলে যা হয়...

একথা কেন বলছি এবার শুনুন। গনজাগরন মঞ্চ হবার পরে বিএনপি প্রথমদিকে একেকজন একেক কথা বলে যাওয়ার নীতি নিয়েছিল। মানে যাতে যেকোন দিকে যাওয়া যায় সেই রাস্তা ঠিক রেখেছিল। একপর্যায়ে তারা আধাআধি সমর্থন দিল। তারা ভেবেছিল এটা বুঝি আমাদেরই সমর্থক গোষ্ঠীদের কাজ-কারবার। ফলে সমর্থন দিয়ে হয়ত তরুনদেরকে ধীরে ধীরে যুদ্ধাপরাধীর বিচারের দাবীকে গৌণ দাবীতে পরিণত করা যাবে। এদেরকে দিয়েই ক্ষমতায় আরোহনের পথ পরিষ্কারের দাবীতে নিয়ে যাওয়া যাবে। সেই চেষ্টা থেকেই তারা শাহবাগের প্রতি সমর্থন দিয়েছিল এটা ক্লিয়ার।

কিন্তু হায় পরক্ষনেই দেখলো যে, এটাতো সর্বনাশা খেলা! শাহবাগের তরুনরা তাদের সাগরেদদের(রাজাকার) বিচারের দাবীতে অনড়। এর বাইরে তরুনদের আর কোন বক্তব্য নাই। এই যখন অবস্থা তখন তারা পিছু হটলো। আস্তিক-নাস্তিক দ্বন্ধ লাগাইল। মাহমুদুর রহমানকে দিয়ে খেলিয়ে সারা বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে দিলো। এরপরে নিজেরাই নাস্তিকতার সনদ দিতে শুরু করলো তরুনদেরকে। যা এখনো অব্যহত রেখেছে। অপরাজনীতির নির্মমতা ও প্রতিহিংসা কত ভয়ংকর সেটা আমরা প্রতিনিয়ত প্রত্যক্ষ করতে থাকলাম।

এরপরে এখন শুরু করেছে নতুন খেলা। হেফাজতে ইসলাম বিভিন্ন দাবীতে আন্দোলন করছে। বেশিরভাগ দাবীই হয়ত জামাত-বিএনপির ১৮ দলীয় জোটের দাবীও। সেজন্য তারা দু'দিন আগে সমর্থন দিল। ভেবেছিল এবার পেয়েছি মওকা। এদের উপরে ভর করেই ক্ষমতায় যাওয়া যাবে। ভেবেছিল হয়ত যে, এরাও হয়ত রাজাকারের মুক্তি চাইবে। কিন্তু না তারা অন্যান্য দাবীর সঙ্গে রাজাকারের বিচারের প্রশ্নে অনড়। এবং তারাও মওদুদীবাদের কট্টর বিরোধী। ফলে এখানে সমর্থন দিয়ে জামাত-বিএনপি জোট আবারও বিপাকে পড়েছে। উপরন্তু হেফাজতের ভিতরে তাদের লোকদের অনুপ্রবেশ ঘটিয়েও তেমন সুবিধা হচ্ছে বলে মনে হয়না। কারন সমর্থন দিয়েও আজকে পত্রিকায় দেখলাম তারা ক্রমেই পিছু হটছে। এখন বলছে তারা লং মার্চে নয় বরং হেফাজতের দাবীগুলোর প্রতি শুধু নৈতিক সমর্থন দিয়েছে কিন্তু একাত্মতা নয় ইত্যাদি। মানে তারা এখন 'ভাষার' ও 'শব্দের' খেলায় নানারকম কথা বলে বিভিন্ন পথ খোলা রাখছে। যখন যেদিকে যাওয়া যায় আর কি!!

এতে একটি বিষয় ক্লিয়ার যে, কোন দলের সুস্পষ্ট রাজনৈতিক দর্শন না থাকলে প্রকৃতপ্রস্তাবে কোন 'রাজনৈতিক দল' হয়না। এরপরে যদি প্রশিক্ষিত কর্মীবাহিনী না থাকে, সুসংগঠিত দলীয় কাঠামো না থাকে, বাস্তবতার নিরিখে কর্মসুচীর পরিকল্পনা গ্রহন করতে না পারে এবং সমকালীন ও সমসাময়িক ঘটনাবলীর বিশ্লেষনে স্বিদ্ধান্ত গ্রহন করতে না পারলে এবং জনগনের আকাংখাকে সম্মান করে দল পরিচালনা করতে না পারলে অপরের কাধে ভর করে এক পা আগাইলে ঠিক দুই পা পিছাইতে হয়। আর শুধুই বিভ্রান্ত হতে হয়। জাতিকেও বিভ্রান্তিতে ফেলা হয়। দলের নেতারাও বিভ্রান্তিতে পড়ে। এটা বিএনপির নিজস্ব কর্মসুচীর উপরে দলের নেতাকর্মীদের অংশগ্রহন না থাকায় এবং সাধারন মানুষের ন্যুনতম প্রত্যাশা পুরন করার কর্মসুচি দিতে না পারায় জনগনের কোন সমর্থন না পাওয়ায় আজকে সত্য কথা বলতে দলের অবস্থা বেশ নাজুক। যার ফলে ভোগান্তি হচ্ছে দেশবাসির। এটা রাজনৈতিক অদুরদর্শিতা এবং দেউলিয়াত্ব বটে!

বিদ্র: বিএনপির বন্ধুরা এই পোষ্ট পড়ে আমার উপরে না ক্ষেপে গিয়ে বাস্তবতা ভেবে গালি দিবেন আশাকরি।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×