somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংক্ষুব্ধ ব্যক্তির নিশ্চুপতা

০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সাম্প্রতিক সময়ে দেশে এমন কিছু ঘটনা ঘটছে এবং কিছু মানুষের কথা ও কাজ এত বিরক্তিকর যে মন্তব্য করার রুচি হারিয়ে ফেলেছি।

*যুদ্ধাপরাধীর বিচারের ধারা অব্যাহত এবং সঠিক রায় পেতে শাহবাগ গেলাম। শাহবাগকে করা হলো নাস্তিকের আড্ডাখানা। কে বা কারা করল সেটা বলা যাবেনা। তাহলে নাস্তিক হয়ে যাব। তওবা।

*কোটি তরুন সাক্ষর করে সঠিক বিচার চাইল এবং যুদ্ধাপরাধী দলের রাজনীতি নিষিদ্ধ চাইল। এটাও নাকি নাস্তিকতা। তবু তাদের বিরুদ্ধে কিচ্ছু বলা যাবেনা। তওবা।

*আলেম ওলামা নামক জনৈক ব্যক্তিদের দল পবিত্র ইসলামকে দুই ভাগে বিভক্ত করল। এক পক্ষ আরেক পক্ষকে 'বেদাতি' ও 'কুলাঙ্গার' বলে গালাগালি করল। আমরা চেয়ে চেয়ে দেখলাম। এরা যে ইসলামের ক্ষতি করছে এবং এদেশে ইসলাম যে সত্যিই এদের জন্য প্রশ্নবিদ্ধ ও বিভক্ত একথা বলা যাবেনা। কিছু কইলেই নাস্তিক হয়ে যাব। তওবা।

*একদল ক্ষমতালোভী মানুষ রাজনীতির নামে বেলেল্লাপনা করছে। নিজেদের ক্ষমতায় যাওয়ার পথ পরিষ্কার করতে যা ইচ্ছা তাই করছে এবং বলছে এবং করাচ্ছে। জঙ্গীবাদের উত্থানের পথ সাফ করছে। কিন্তু তাদের কিচ্ছু বলা যাবেনা। কিছু কইলেই নাস্তিক হয়ে যাব। তওবা।

*একদল ইসলাম বিভক্তকারী অন্ধ মোল্লার দল যারা এদেশের সংবিধান মানেনা। তাদেরকে কিছু রাজনৈতিক বেশ্যাপনায় লিপ্ত মানুষ পরোক্ষ ও প্রত্যক্ষভাবে সুযোগ ও শেল্টার দিচ্ছে। কিন্তু এটা বলা যাবেনা। কিছু কইলেই নাস্তিক হয়ে যাব। তওবা।

*একদল অসভ্য লোক সাংবাদিকতার নামে যা খুশি তাই লিখছে, দেশকে বিভক্ত করছে, প্রতিনিয়ত মিথ্যাচার করে লিখেই যাচ্ছে। এদের কাউকেই কিছু বলা যাবেনা। এদেরকে কিছু বললেই তাদের বাক স্বাধীনতা নাকি ধর্ষিত হয়ে যাবে। বানিয়ে দেবে নাস্তিক। তওবা।

*একদল লোভী মধ্যবিত্তের পোশাকধারী যেখানে জনমত দেখে আর ক্ষমতায় গেলে নিজেদের সুবিধা বাড়বে বলে মনে করে সেখানেই দৌড়ায়। আরেকদল লুটেরা উচ্চবিত্ত যেখানে কাষ্টমার দেখে সেখানেই টাকা ছিটায়। তাদের কথিত ব্যবসাকে হালাল করে। এদের কিছু বলা যাবেনা। নাস্তিক হয়ে যাব তবে। তওবা।

*একদল মিডিয়া কর্তা যারা আদর্শের নামে একবার শাহবাগ যায়। কিন্তু কয়দিন পরেই দর্শক বিবেচনায় আবার মতিঝিল দৌড়ায়। কিন্তু তাদের টাকালোভী আচরন আর কোনটুকু আদর্শ আর কোনটুকু ব্যবসা সেটা নিয়ে কিছুই বলা যাবেনা। নাস্কিক বানিয়ে দেবে। তওবা।

*একদল ভোট খেকো নেতার দল যেখানে যা খুশি তাই-ই বলে যাচ্ছে, করে যাচ্ছে, করিয়ে যাচ্ছে এবং যেমনে খুশি তেমনে ধর্মকে ব্যবহার করছে। ধর্মেরর অবমাননা করছে। কিন্তু তাদের কিছু বলা যাবেনা। নাস্তিক তবে যাব হয়ে। তওবা।

#একদল বুদ্ধিজীবি দুই দিক রক্ষা করে তাদের নিরপেক্ষতা বজায় রেখে চলছেন। তারা সত্যকে মিথ্যার উল্টোদিকে সাজিয়ে মাঝখানে বসে মধু লুটতে চান। তারা সত্য যে নিরপেক্ষ নয় এটা বলতে সাহস পান না। সত্য মূলত একপক্ষীয়। এই সুবিধাখোর বুদ্ধিজীবিদের কিছু বলা যাবেনা। নাস্তিক তবে বলবে আমায়। তওবা।


এহেন অবস্থায় আর কিছু না লিখে বরং মুখে কুলুট এটে বসে থাকাই উত্তম মনে হয়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×