somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গঃ ১৩ দফা হেফাজতনামা ও অধমের আধোবচন

০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ৬ মার্চ হেফাজতে ইসলাম তাদের ১৩ টি দাবী ঘোষনা করে ইসলামের হেফাজত করতে মাঠে নেমেছে। এই ভুখন্ডে ব্রিটিশ আমল থেকেই পবিত্র ইসলামকে বিতর্কিত করতে রাজনৈতিকভাবে ব্যবহার শুরু হয়। মরহুম মওলানা ভাসানীসহ অনেকের মতে এটা আম্রিকার পয়দা। এই রাজনৈতিক ইসলামধারীরা অতীতে বাংলাদেশ জন্মেরও বিরোধীতা করেছে। এখন তাদের বিচার চলছে।

তবে হেফাজতকারীরা প্রচারনায় ও মাঠে নবীন।

বাস্তবতা হলো আজকের হেফাজতে ইসলাম সেই রাজনৈতিক ইসলামের ক্ষমতায়নের ধারাবাহিকতা মাত্র। সম্প্রতি তাদের ঘোষিত ১৩দফা নিয়ে সারাদেশে আলোচনা-সমালোচনা তথা নানা মুনির নানা কথা চলছে। চলুক। রাষ্ট্রযন্ত্রও এটা নিয়ে ভাবছে। ভাবুক।

আসল কথা হলো, এই ১৩ দফা কি রাষ্ট্র মেনে নিতে পারে বা আইন করতে পারে? এই প্রশ্ন জনমনে সোচ্চার। এখানে সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক কিছু বিষয় আছে বলে অনেবক মত দিয়েছেন। সেক্ষেত্রে করনীয় কি?

এই করনীয় নিয়েই আজকের আধোবচন। সরকার মহাজোটের প্রতিনিধিদের হলেও আক্ষরিকভাবে এদেশের সকল মানুষের। ফলে সরকার সকল পক্ষের মতামতকে গুরুত্ব দিবে এটাই স্বাভাবিক। তাই বলে সকল দাবী মেনে নিবে বা আইন করবে এমন ভাবা অমুলক।

হেফাজতের ১৩দফাসহ হেফাজতের সকল কিছুর প্রতি বিএনপি ও ১৮ দল পুর্ন একাত্মতা প্রকাশ করেছে সশরীরে হাজির হয়ে। এমনকি নেতাকর্মীরা লং মার্চ কাফেলায় যোগ দিয়ে এবং চিড়া মুড়ি জল খাইয়ে তারা নিজেদের একাত্মতার মর্যাদা রেখেছে। তাছাড়া লোকমুখে শোনা যাচ্ছে যে, সাবেক নিরীশ্বরবাদী কমিউনিষ্ট ও সঘোষিত নাস্তিক(হেফাজতনামা গ্রন্থে) এবং এদেশে লিভ টুগেদারের জনক জনাব ফরহাদ মাজহার সাহেবই এই ১৩ দফার রচয়িতা। যেমন উনি বেগম জিয়ার বক্তব্যও রচনা করেন। তাই সবকিছু বিবেচনায় এক্ষেত্রে বিএনপি হেফাজতের প্রতিনিধি হিসেবে সংসদে ১৩ দফা প্রস্তাব উত্থাপন করতে পারে। সঙ্গে জামাতিদের নিতেই পারে শরিক দল হিসেবে। তারপরে আলোচনা করে ঠিক করা যাবে কি করা যায়।

তারপরে সরকার একটা স্বিদ্ধান্ত নিতেই পারে।

আরেকটি সুযোগ হলো হেফাজতে ইসলামের ১৩ দফাকে বিএনপি ও আঠারো দলীয় জোট আগামী নির্বাচনে তাদের ইশতেহারে যুক্ত করে জনগনের রায় চাইতে পারে। জনগন রায় দিলে নিশ্চয়ই তারা যা খুশি তাই-ই করতে পারবে। এতেও কারো দ্বিমতের সুযোগ থাকবে না।

শেষ সুযোগ হলো, সরকারের পক্ষ থেকে হেফাজতে ইসলামকেই সরাসরি আগামী নির্বাচনে ১৩ দফা দাবী নিয়ে অংশ নেওয়ার প্রস্তাব দিতে পারে। জনগন ভোট দিলে ক্ষমতায় গিয়ে আইন বানিয়ে নেবে। ঝামেলা শেষ। গনতান্ত্রিক রীতিনীতিতে এটাই সর্বাপেক্ষা উৎকৃষ্ট পন্থা। জনগন চাইলে আপত্তি থাকার কি আছে??

মিছিল সমাবেশের হুমকিতে সকল দাবী মেনে নেয়ার কোন সুযোগ কারো নাই। কারন, তাহলে এমন মিছিল-সমাবেশ করে যে কোন গোষ্ঠী যেকোন উদ্ভট দাবী করে বসবে। তখন সেটাও মেনে নিতে হবে।


সোজাকথায় বিএনপি সংসদে ১৩ দফা নিয়ে আসুক অথবা হেফাজত বা বিএনপি জোট আগামী নির্বাচনে ১৩দফা নিয়ে জনগনের কাছে যাওয়ার প্রস্তুতি নিক। তারপরে গ্রহন বা বর্জনের প্রসঙ্গ আসবে। এর বাইরে কারো কিছু করার আছে বলে মনে হয় না।

ব্লগীয় বুদ্ধিজীবীরা কি বলেন????
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×