এই ভুখন্ডে রাজনৈতিকভাবে ইসলামের ব্যবহার কখনো ভালো ফল দেয় নাই। বরং যতবার ব্যবহার করা হইছে ততবারই এই রাজনৈতিক ইসলাম পরাজিত হয়েছে।
কেননা, এটা কোন কোরআন ও সুন্নাহর ভিত্তিতে আমাদের পালনীয় ইসলাম নয়। এটা কতিপয় ক্ষমতালোভী মোল্লা ও ভন্ডের ব্যবহৃত 'রাজনৈতিক ইসলাম'। এটার পরাজয়ের মধ্য দিয়েই আমাদের পবিত্র ইসলামের পথের কাটা দুরীভুত হয় বারবার।
মনে রাখতে হবে, মুসলমানের পবিত্র ইসলাম কখনো পরাজিত হতে পারেনা।
তাই দেখা যাচ্ছে অতীতে নানা সময়ে অপব্যবহার করেছে।
রাজনৈতিক ইসলামের পরাজয়ের উদাহরনঃ
যেমন, ১৯০৫ সালের বঙ্গভঙ্গ এবং ১৯৪৭ সালের দেশভাগের উদাহরনের পাশাপাশি
*ভাষা আন্দোলনের বিরুদ্ধেও রাজনৈতিকভাবে ইসলামের ব্যবহার শুভ ফল দেয় নাই।
*১৯৫৪ সালের যুক্তফ্রন্টের বিরুদ্ধে ব্যবহার করেও লাভ হয় নাই।
*১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময়েও করেছিল পাকিস্তান লাভ হয় নাই।
*১৯৭০ সালের নিবাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহার করেছে পাকিস্তানপন্থীরা লাভ হয় নাই।
*১৯৭১ সালে বাংলাদেশের জন্মের বিরুদ্ধে ব্যবহার করেও কোন লাভ হয় নাই।
*পুরো পাকিস্তান আমলেই ধর্মের এই অপব্যবহার হয়েছে কোন লাভ হয় নাই।
*এদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে জন্মলগ্ন থেকেই ধর্ম বিদ্বেষের এই অপপ্রচার চলছে এবং হয়ত চলবে। কিন্তু কোন লাভ হবে না।
*মানুষকে ধোকা দেয়া গেলেও আল্লাহকে ধোকা দেয়ার সামর্থ কারো নাই। এটা এই অন্ধের দল আগেও বুঝেনি, ভবিষ্যতেও বুঝবে না।
কেননা, যারা এসব অপপ্রচার করে তারাই ধর্ম অবমাননাকারী।
আল্লাহ সব সময়েই সত্য ও সুন্দরের পক্ষে। আমীন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




