অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তাকে গ্রেফতার করা হলো।
*গত জামাত-বিএনপি ঐক্যজোট সরকারের আমলের দোর্দন্ড প্রতাপশালী ছিলেন।
*অঢেল টাকার মালিক হলেও এত টাকার উৎস কেউ জানেনা।
*ফখরুদ্দিন-মইনুদ্দিনের আমলে উত্তরা ষড়যন্ত্রের হোতা।
*সম্প্রতি স্যাটায়ারে পরিনত হওয়া একটি দৈনিকের মালিক ও ভারপ্রাপ্ত সম্পাদক।
*এই পত্রিকাকে ব্যবহার করেই যুদ্ধাপরাধীর বিচার শুরু হলে বিচার বানচালে আপোষহীন ভুমিকায় অবতীর্ণ হয়েছিলেন।
*পবিত্র কা'বা শরীফের একটি ছবিকে বিকৃতভাবে উপস্থাপন করে পবিত্র ইসলাম ধর্মের অবমাননা করেন।
*গণজাগরন মঞ্চ হলে সেই মঞ্চকে বিতর্কিত করতেও আপোষহীন ভুমিকা পালন করেন।
*ধর্মীয় উস্কানিমুলক সংবাদ ছেপে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেন।
*গণজাগরন মঞ্চকে বিতর্কিত করতে আস্তিক-নাস্তিক দ্বন্ধের সুত্রপাত ঘটান।
*দেশে বিভাজনের কৃত্তিম ও অশুভ শিৎকারের পদধনি আনয়নের মুল হোতার ভুমিকা পালন করেন।
*গণজাগরন মঞ্চের বিপরীতে হেফাজতে ইসলাম নামক একটি মৌলবাদি গোষ্ঠীকে মাঠে নামান। যাদের অবস্থান রাজাকার রক্ষার পক্ষে।
*মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ইসলামের বিপরীতে দাঁড় করানোর হীন চেষ্টায় লিপ্ত।
*কতিপয় আলেম-ওলামাগনকে দিয়ে দেশে পবিত্র ইসলামকে বিভক্ত করানোর হীন চেষ্টায় লিপ্ত।
সত্যি বলতে, বাক স্বাধীনতা সবাইকে মানায় না। যারসশুভ বুদ্ধির বিকাশ হয়নি তার জন্য শুধুই অন্ধকারের পথ। মুক্তমত আর বাক স্বাধীনতা এরকম হীন চরিত্রের ব্যক্তিদের জন্য অবশ্যি নিষিদ্ধ হওয়া উচিত।
সেক্ষেত্রে বলা যায়, সনদধারী শিক্ষা গ্রহন করলেই শিক্ষিত হয়না।
সাংবাদিক হলেই 'মুক্তমত' নিরাপদ থাকেনা।
পত্রিকার সম্পাদক হলেই 'বাক স্বাধীনতা' মানায় না।
আসল কথা হলো, "চেয়ার মেকস এ ম্যান পারফেক্ট" এই তত্বের গোষ্ঠী কিলাই।
মিথ্যাচারের পরিনতি এমনি হয়।
পবিত্র ইসলামের হিসেবে কি বলা হবে আমি জানিনা। কিন্তু যুক্তির খাতিরে মাহমুদুর রহমান নাস্তিক। সে যেভাবে ধর্মকে অবমাননা করছে এটা অবিশ্বাস্য এবং কোন মুসলমানের পক্ষে সম্ভব নয় বলেই আমি মনে করি।
কাবা শরীফের ছবি নিয়ে মিথ্যাচার করেছে। বিভিন্ন ব্লগারের নামে পেজ খুলে নাস্তিকতার কথা লিখে সেগুলো আবার তার পত্রিকায় ছেপেছে। পরিকল্পনা করে মানুষকে নাস্তিক বানিয়েছে। আমার দেশ পত্রিকা মূলত নাস্তিক বানানোর কারখানা।
মানে নিজের কারখানায় ঘটনা সাজিয়ে পরিবেশ তৈরি করে নিজেই আবার প্রকাশ করেছে।
দক্ষ প্রকৌশলী বটে!
আজকে নাকি কতিপয় মোল্লারা মসজিদে তার জন্য দোয়া ও আন্দোলন মিছিল ইত্যাদি করে দেশকে অস্তিতিশীল করার প্রস্তুতি নিচ্ছে। এদেরকে শুধু প্রতিহত নয় বরং মাহমুদুর রহমান যে দোষে দুষ্ট যারা তার পক্ষ নিবে ও সহযোগী হবে তারাও একই দোষে দুষ্ট হিসেবে শাস্তির আওতায় আনা উচিত।
মাহমুদুর রহমানের এইসব কুকর্মের বিষয়ে মসজিদে ঘৃনা প্রকাশ করা উচিত। এবং মসজিদে উনার নাম নেয়া যায়েজ কিনা এটাও ভেবে দেখা উচিত।
বিদ্রঃ নির্বাচনের দেরি এখনও কয়েক মাস। এর মধ্যেই সলক মিথ্যাচারের সুযোগ কাজে লাগিয়ে ফেলেছে প্রতিক্রীয়াশীল গোষ্ঠী। তারপরে কী করবে???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




