somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনৈতিক ইসলামী দর্শনের সঙ্গে ধর্ম প্রতিষ্ঠা ও প্রচারের কোন সম্পর্ক নাই

১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গনতান্ত্রিক দেশে যে কেউ রাজনীতি করতে পারেন। নতুন দল গঠন করতে পারেন। এটা নাগরিক মৌলিক অধিকার। সংবিধানে স্বীকৃত হয় এমন যে কোন রাজনৈতিক দর্শনকে আদর্শ হিসেবে গ্রহন করতে পারেন। এগুলো ব্যক্তির বাকস্বাধীনতা, মুক্তমত ও সংগঠনের স্বাধীনতা থেকেই করতে পারে নাগিরকগন।

সারাবিশ্বের মতো বাংলাদেশেও রাজনৈতিক দর্শনের ক্ষেত্রে ভাষা ও সংস্কৃতি ভিত্তিক জাতীয়তাবাদী, সমাজতান্ত্রিক ও ধর্মীয় জাতীয়তাবাদ শীর্ষক আদর্শের অধীন রাজনীতি ও রাজনৈতিক দল ক্রিয়াশীল। এছাড়াও সংশোধনবাদী, সংস্কারবাদী ও আধাখেচড়া নানান অ-দর্শনের রাজনীতি ও রাজনৈতিক দলের এমিবাসুলভ তৎপরতা চক্ষুষ্মান হয়।

আমার বক্তব্য এখানে অত বিস্তারিত নয়। নয় সকল রাজনৈতিক দর্শনের তত্ত্বীয় আলোকপাতের ইচ্ছা।

আজকের কথা শুধুই ধর্মকে যারা গ্রহন করে রাজনৈতিক দর্শন হিসেবে তাঁদের নিয়ে।

ব্রিটিশ ভারত থেকে শুরু করে পাকিস্তান আমলেও দেখা গেছে এই আদর্শবাদীরা সঠিক সময়ে বেঠিক স্বিদ্ধান্ত নিয়েছে।

যার ধারাবাহিকতায় তাঁরা একাত্তরে বাংলাদেশ রাষ্ট্র জন্মের বিরোধীতা করে বাঙালির বিরুদ্ধে যুদ্ধ করেছে। খুন, গুম, লুট, ধর্ষণ, অগ্নিসংযোগ এরকম নানান কুকর্ম করে তাঁরা স্বাধীন বাংলাদেশে নিজেদের রাজনীতি করার অধিকার নৈতিকভাবে হারান। খোদ তাঁদের ধর্ম বিশ্বাসই প্রশ্নবিদ্ধ হয়। এমনকি তাঁরা ধর্ম অবমাননাকারী হিসেবে অনেকেই এমন মনে করেন। ফলশ্রুতিতে বঙ্গবন্ধুর সরকার আইনীভাবে নিষিদ্ধ করেন সময়ের প্রয়োজনে।

কিন্তু বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে আধাখেচড়া অ-দর্শনের রাজনীতি ও রাজনৈতিক দলের মাধ্যমে সাম্প্রদায়িক রাজনীতির উত্থানে পুনরায় তাঁরা রাজনীতিতে ফিরেন। ইতোমধ্যে তাঁরা ফুলেফেপে বেশ মোটাতাজা হয়েছে।

বন্ধ করার কথা আলোচিত হচ্ছে। যা তাঁদের কর্মের কারনেই হচ্ছে।
একাত্তরেও তাঁরা ধর্মের নামে অ-ধর্মের কাজ করায় বিতর্কিত এবং অপরাধী। বর্তমানেও একই কাজে লিপ্ত হওয়ায় একই দোষে দুষ্ট।

ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহারকারী এই দলগুলো মুলত পবিত্র ইসলামকে রাজনৈতিক দর্শন হিসেবে গ্রহন করেছেন। মুসলিম প্রধান দেশে জনগনের ভিতরে প্রবেশ করতে সুবিধা নিতে। তাঁদের উপরোল্লিখিত বিষয়গুলোই প্রমান করে যে, এই রাজনৈতিক ইসলামী দর্শনের সঙ্গে ধর্ম প্রতিষ্ঠা ও প্রচারের কোন সম্পর্ক থাকতে পারেনা। বরং যেখানে মানুষ আগে থেকেই ধার্মিক সেখানে তাঁরা ক্ষমতাকেন্দ্রিক রাজনৈতিকতায় এই দর্শনকে গ্রহন করে।

খেয়াল করলে দেখা যাবে, ইসলামী রাজনৈতিক দর্শন মতবাদের রাজনীতি শুধু মুসলিম প্রধান দেশে এবং শুধুই মুসলমানদের মধ্যে। ঠিক তেমনি অন্যান্য ধর্মের প্রাধান্য অনুযায়ী সেসব দেশেও তাঁদের ধর্মীয় রাজনৈতিক দর্শন ক্রিয়াশীল। রাজনৈতিক দর্শন হিসেবেই এটাকে গ্রহন করেছে তাঁদের নেতারা। ধর্ম প্রতিষ্ঠা বা প্রচারের জন্য নয়। মানুষের ধর্মীয় অনুভুতির দুর্বলতা এর মুল এবং মৌলিক কেন্দ্র। স্বভুমির জাতীয়তাবাদ এবং সমাজতান্ত্রিক রাজনৈতিক দর্শনের ক্ষেত্রে যেমন থাকে সংস্কৃতি ও অর্থনীতি মুল ও মৌলিক কেন্দ্র।

বর্তমান পৃথিবীতে কারো পতনের জন্য অন্যের কিছু করতে হয় না। নিজেই নিজের পতনের জন্য এনাফ... এনাফ... এনাফ।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×