সেদিন ছিল পূর্ণিমা।ঝলমলে আলোয় উদ্ভাসিত চারিপাশ।কিন্তু আমাদের ত্রয়ীর জীবনে নেমে আসে এক কষ্টকর রাত।ত্রয়ীর একজন এই নরাধম, আরেকজন সুমন ও আপেল।এই বিচ্ছেদ কতদিনের কত বছরের কে জানে?তাই আমরা তিনজন খুবই মর্মাহত।সুমন লন্ডন চলে যাবে তাইতো আমার আর আপেলের কষ্টের সীমা নেই।তিনজন একসাথে বড় হয়েছি, কত স্মৃতি গাথা, সব একত্র করে লিখলে একটা বায়োগ্রাফী হয়ে যাবে। আমরা স্মৃতির আরো গভীরে প্রবেশ করতে চাইলাম। রাতটা যেহেতু পূর্ণিমা তাই খোলা মাঠে প্রকৃতির সাথে একাত্ত্ব হয়ে স্মৃতিচারণ করা যাবে। স্মৃতিচারণের গভীরতা বৃদ্ধির জন্য হালকা ধরণের এলকোহলিক বেভারেজ রয়েল ডাচ বিয়ারের আয়োজন করা হল।হালকা এলকোহলের মাজেজা হল এতে স্মৃতিভ্রষ্টতার বদলে অনেক বেশি স্মৃতিকাতর আর নস্টালজিক হও্য়া যায়।তিনজন ৬ টা ক্যান নিয়ে বসলাম।এক চুমুক দেই আর জীবনের গল্প করি।একপর্যায়ে আমরা প্রচন্ড মাত্রায় ইমোশনাল হয়ে পড়ি।বুকফাটা আর্তনাদে ভেঙ্গে পড়ি। এর সাথে যোগ হয় ভূল প্রেমের বিচ্ছেদ , যার সাথে বিচ্ছেদ হয়েছে তার বেদনা, আমাদের বিচ্ছেদের বেদনা। সব মিলিয়ে আমরা হৃদপিন্ডের গভীরে প্রবেশ করে কান্না আর বিলাপ করতে থাকি।হালকা এল্কোহল আমাদের আবেগকে অনেক বাড়িয়ে তোলে। এরপর দীর্ঘশ্বাস নিয়ে চন্দ্রালোকিত রাতের সাথে আমাদের বেদনা মিশিয়ে দেয়।পূর্ণিমা রাতে আমাদের বিলাপ আর কান্না এক অপূর্ব অর্কেষ্ট্রা তৈরী করে। রাত্রি শেষের পানে অগ্রসর হতে থাকে প্রকৃতির অমোঘ নিয়মে। রাত ৪ টার দিকে বাসায় চলে যেতে হয় সুমনের অনেক কিছু গোছাতে হবে বলে।এভাবেই শেষ হয় ত্রয়ীর শেষ রাত।।
আলোচিত ব্লগ
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।