somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা কোন দেশে বাস করছি!!??

৩০ শে মার্চ, ২০১৫ রাত ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা কি পাকিস্তান বা আফগানিস্তানে বাস করছি!! এখানে কেউ মুক্তচিন্তা নিয়ে ফেসবুকে বা ব্লগে লিখলেই তাকে মরতে হবে!!?? আমার বিশ্বাসবোধ আমার একান্তই নিজের। এর জন্য আমার প্রাণ সংহার হতে পারেনা। বইমেলায় প্রকাশ্যে অভিজিতকে কুপিয়ে হত্যা আর তার বউকে গুরুতর আহত করা হল। এখন পর্যন্ত পুলিশ প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার পর্যন্ত করতে পারলোনা। রাজীবকে হত্যা করা হল, আসিফ অল্পের জন্য জানে রক্ষা পেয়েছে। এর আগে হুমায়ুন আজাদকে কুপিয়ে রক্তাক্ত করা হয়েছে। পর্দার অন্তরালে রয়েছে এরকম অজস্র ঘটনা। সেসব খুনের কেউ হিসাবও রাখেনা। ধর্মীয় চরমপন্থা এই দেশের মাটিতে আর কতদূর যাবে??কেউ কি বলতে পারেন। পুলিশ বিন্দুমাত্র trace ছাড়া সৌদি কূটনৈতিক হত্যার মূল আসামিকে ধরতে পারে। আর পুলিশের সামনে কুপিয়ে হত্যা করলেও তাকে ধরতে পারেনা!!

আজ সকালে তেজগাওয়ের মত ব্যস্ত জনপদে ব্লগার ওয়াশিকুর বাবুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে ঠিকই কিন্তু সেটা শুধু শো অফ করার জন্য। ব্লগার ফারাবীর একটা জনপ্রিয় বক্তব্য মনে পড়ছে।" আমি নাস্তিক হব সেইদিন, পৃথিবীতে মানুষ অমরত্য লাভ করবে যেইদিন।" আরে বেটা ফারাবি তোরে নাস্তিক হতে বলছে কেডা??!! বিজ্ঞানভিত্তিক লেখা দেখলেই ওর শরীরে চুল্কানি উঠে যেত। কিছু জানুক বা না জানুক ও অশ্লীল সুরসুরি দিত। অভিজিত হত্যায় ফারাবিকে গ্রেফতার করা হয়েছে ঠিকই কিন্তু পুলিশ ওর কাছ থেকে কিছুই বের করতে পারেনি। এটাও একটা আই ওয়াশ। আমার মনে হয়না ফারাবী ওই লেভেলের চরমপন্থি। শেষ পর্যন্ত ও জামিনও পেয়ে যাবে

আমি আশ্চর্য্য হই জনৈক বৃদ্ধ মওলানার(?) বিরুদ্ধে ব্লগে কিছু বলায় আমাকেও পর্যন্ত দেখে নেওয়ার হুমকি দিয়েছে হাটহাজারীর একটা ছাত্র। আমার কাছে মনে হয়েছে ঐ বৃদ্ধ কাপূরুষটার জন্যই নিরিহ এতিমদের প্রাণ দিতে হয়েছে। তার কর্মকান্ড এখানে তুলে ধরছিনা। আপনারা অনেকেই হয়তো জানেন। আমি কোনদিন ধর্মের বিরুদ্ধে বলিনি আর বলতেও চাইনা। শুধু বৃদ্ধ কাপূরুষটার বিরুদ্ধে বলায় আমাকে দেখে নেওয়ার হুমকি!!! তাহলে আমরা আরবে বা পাকিস্তান- আফগানিস্তানে বাস করছি!!!!এই জন্যই কি বাংলার মানুষ এক মিসিসিপি পরিমান রক্ত দিয়েছিল?
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য

লিখেছেন চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬




বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য


​আজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০


বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

×