somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেরেস্তারা বেহেস্তের খাবার দিচ্ছেন রোহিঙ্গাদের

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গভীর রাত। রাতের গভীরতার মতো গভীর ঘুমে অনেকেই। তবে রাতের এই গভীরতা কিছু রোহিঙ্গার দৌড়-ঝাঁপ কমাতে পারেনি। কমাতে পারেনি কক্সবাজার-টেকনাফ সড়কের ব‌্যস্ততা। থেমে থেমে ঘুরছে আমাদের গাড়ির চাকাও। ক্লান্ত শরীর। তবুও তন্দ্রা কিংবা ঘুম নেই। বালুখালী পয়েন্টে আমাদের গাড়ির চাকা থেমেছে। তবে সচল হয়েছে আমাদের পা।

সড়কের পাশে বসে আছেন মোহাম্মদ আলী। সাথে তার স্ত্রী ও সন্তানরা। পাহাড়-সাগর পেরিয়ে এখানে আসা। ৫দিনের দূর্বিসহ সেই মৃত‌্যুঞ্জয়ী যাত্রায় কতো প্রাণের যে মৃত‌্যু দেখেছে তারা! খাবারের কথা তাদের এখন আর মনে নেই। মনে গেঁথে রয়েছে প্রাণের কথা। প্রিয় প্রাণ যে বাঁচাতে পেরেছে। মৃত‌্যুপুরীর দৃশ‌্য এখনও ভাসছে চোখে-মুখে। চারদিকে অন্ধকার। হঠাৎ অন্ধকার থেকে এক যুবক এসে একটি খাবারের প‌্যাকেট তাদের সামনে রাখল। যুবকটি আবার অন্ধকারে মিলিয়ে গেলো।

“ওগো দেখো, ফেরেস্তা আমাদের জন‌্য খাবার নিয়ে এসেছেন। আল্লাহ আমাদের জন‌্য খাবার পাঠিয়েছেন। বেহেস্তের খাবার। বাচ্চাদের দাও। তুমিও খাও। কতোদিন যে খাবার খাওনি।” এভাবে আল্লাহর শুকরিয়া করে করে কান্না করছেন মোহাম্মদ আলী ও তার স্ত্রী।

হেড লাইটের আলোয় অন্ধকার ঠেলে একটি ট্রাক এদিকে এগিয়ে আসছে। সেই আলোতে খাবারের প‌্যাকেটটি নাড়াচাড়া করছেন তারা। দেখছেন একে অপরের মুখের দিকেও। এই দেখাদেখিতে যেন তারা নিশ্চিত হতে চাচ্ছেন- নিজেরা সত‌্যিই বেঁচে আছেন। ট্রাকটি অনেক কাছে এগিয়ে এসেছে। গতি কিছুটা কমেছে। ট্রাক থেকে একটি পানির বোতল ফেলে অন্ধকারের দিকে গতি বাড়িয়ে ছুটে গেলো ট্রাকটি।

মোহাম্মদ আলী ও তার স্ত্রী আবার কান্না শুরু করে দিলো। “ওগো দেখো, আল্লাহ আমাদের জন‌্য পানিও পাঠিয়ে দিয়েছেন। ফেরেস্তাদের গাড়ি দেখেছো কতো বড়ো!”

নতুন আসা মোহাম্মদ আলী ও তার স্ত্রীর কাছে ত্রাণদাতারা ফেরেস্তা। তাদের কাছে গভীর রাতে কিছুক্ষণ সময় কাটিয়ে আমারও বিশ্বাস হলো, ত্রাণদাতারা ফেরেস্তা। আর আল্লাহ তায়ালাই সবকিছু পাঠাচ্ছেন রোহিঙ্গাদের জন‌্য। ফেরেস্তারা বেহেস্তের খাবার দিচ্ছেন রোহিঙ্গাদের।
নিউজ উৎস - দি প্রবাসী
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:২৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শব্দের সীমা (জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা!)

লিখেছেন আবু সিদ, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪০

“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল

প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

×