বুঝতে পারি তোমার না বলা গল্পের গভীরতা,
সেই ধ্বংসস্থুপ এর ওজন আচ করতে পারি।
কতটা ভারি হলে, কতটা অমসৃণ হলে
তোমাকে আমার কাছে আসতে বারণ করে।
সময়কে হারানোর কৌশল আমার আয়ত্তাধীন নেই;
পারবো না সেই রাতের এর অস্তিত্ব মুছে দিতে,
কয়েক কিলো রোদ দিতে পারি কেবল; ভোরের হাত ধরে,
তোমাকে তোমার কাঙ্খিত সকাল দিতে পারি।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৪:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




