নতুন তোমাকে ভাবিয়ে তুলে, ভাল কথা
পুরনোও যদি নতুনকে আলিঙ্গন করে, আপত্তি কেন?
এই সমীকরণ কি শুধু সার্থই নিরধারন করে?
ভাল কথা; সার্থের মালিকানা কি শুধুই তোমার?
তুমি রানী মৌমাছির গল্প জানো ?
তোমার গল্পের সাথে মিল খুঁজে পাও কিছু?
পাবে না; আমি পাই, কিভাবে সেটা না বলাই থাক।
কিছু কথা বলতে গেলে থেমে যাই বার বার
হারাতে চাই না বলে; তুমি মাদক সেটা জানো?
যতই বলি ফিরে যাব সেই উন্মাদ স্নায়ুকোঠায়
ততই আরও শান্ত হয়ে ফিরি, আরও অসহায় হই
তখন তোমার অবহেলায়ও প্রেম খুঁজে পাই সেটা জানো?

সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




