মায়া মমতা এখনো আছে এই ঢাকা শহরের বুকে
২৮ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতকাল প্রায় দুপুরে যাচ্ছিলাম ধানমন্ডিতে একটা কাজে। ত লেগুনার মধ্যে একটি পিচ্চি মেয়ে আইসক্রিম খাচ্ছিল খুব মজা করে, আর অতিব সতর্কতার সাথে । তার স্কুল ড্রেসের স্কার্ট এর উপর আবার রুমাল দেয়া যাতে করে আইসক্রিম এর ফোটায় তার ড্রেসটা না ভিজে যায়। তবে তার সে চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবেসিত হয় কারণ আইসক্রিম প্রায় শেষের দিকে কিন্তু বেচারী একটু অন্য মনস্ক হয়ে পড়ায় শেষটুকু তার রুমালকে ফাকি দিয়ে গিয়ে পড়ে তার স্কার্টে। তার পাশে বসা মা বলল ঠিক আছে মুছে নাও। সে তেমনি অতি যত্ন করে সেটা মুছে নিল।
মেয়েটি যখন আইসক্রিম খাচ্ছিল দুই তিন কামড় পর পর সে তার আইসক্রিমটি তার মায়ের মুখে তুলে দিচ্ছিল আর তা মা পরম যত্নে একটি করে ছোট্র কামড় দিয়ে তার মেয়ের ভালবাসার প্রতিদান দিচ্ছিল । এমনি করে তার মা চার পাচ বার তার মেয়ের আবদার পূরন করছিল। আসলে আমাদের সমাজে আজ পারিবারিক শিক্ষার রেওয়াজ প্রায় উঠে যাচ্ছে বিশেষ করে ঢাকা শহরে। ঢাকা এখন টাকা কামনোর শহরে পরিনত হয়েছে। মা বাবা সারাদিন চাকুরি করে ছেলেমেয়েদের মানুষ করে। আর সে সন্তনেরা আর যাই হোক দয়া, মায়া, সহমর্মিতা আর পরমতসহিষ্ঞুতা কিভাবে পরিবার থেকে শিখবে তা আমার মাথায় ধরে না।
নতুন লেখক তো তাই ভুল ত্রুটি শুধরানোর জন্য আপনাদের পরামর্শ গ্রহণের অপেক্ষায় রইলাম।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে...
...বাকিটুকু পড়ুনঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন