দীর্ঘ ৮ টি বত্সর টিকিয়ে রেখেছি বাবা মা এর সংসার নিজের ক্ষমতার জোর হোক আর বুদ্ধি হোক আর ভালবাসা দিয়ে।। প্রত্যেক বত্সর শুনি মা বলে চলে যাব চলে যাব।। মা তো তাইনা, আটকিয়ে রেখেছি অনেক চেষ্টা করে সব জানার পরেও।। কারন আমার তো ঐ একটাই বন্ধু আছে যার সাথে সব কিছু শেয়ার করি।। ফেসবুকে হোক অথবা বাস্তবেই হোক যদি একটি মেয়েকে ভাল লাগে আগে বলি মা এর সাথে।।যদি নেশা করি তবুও বলি যে নেশা করেছি।। আমি কি করি কোথায় যাই কি খাই সব কথা বলি তার সাথে।।হঠাত্ করে দেখলে কেউ হয়ত বলবেনা মা ছেলে আমরা।। আম্মা বলেছিল ২০১২ এর শেষে চলে যাব দেখিস।।আমিও বলতাম যে আমাকে নিয়ে যেও আর আব্বার জন্যে একটা মেয়ে দেখে যেও বিয়ে দিব।। ইয়ার্কি হিসেবেই নিতাম সব কিছু।। তবে জানতাম যে চলে যাবেই কোন একদিন কারো সাথে এবং কার সাথে যাবে সেটাও এখনো জানি।। আম্মা আগে থেকেই বলে যদি আমি চলে যাই কখনো সেখানে ঝামেলা করবিনা যেন, প্রত্যেকেই স্বাধীন ভাবে বাঁচার অধিকার আছে।। তোকে আমি কখনো নিষেধ করিনি কোন কিছুতেই,খারাপ সব কিছুতেই বাধা দিয়েছি।।অস্ত্র হাতে ধরা খেয়েছিস তাও কিছু বলিনি শুধু ফিরে এসেছিস ঐ পথ থেকে তাই।। কিন্তু আজ যখন সন্ধ্যা বেলা নিজের সবকিছু ব্যাগে গোছানে দেখলাম আম্মার আমার ভিতরে ধাক্কা দিয়ে উঠল।।নিজের জন্য আমি ভাবিনা ভাবি নিজের ছোট ভাইটার জন্য যে ক্লাস ৭ এ পড়ে।। আম্মাকে দেখে বুঝলাম যে আর বেশি দিন থাকবেনা আমাদের সাথে, সত্যিই চলে যাবে সে।।আমি হয়ত বাধা দিবনা তাকে সব জেনেও।।কারন আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার যে যেখানে থাকবে সে যেন ভাল থাকে সেখানে।।আমার মা ভাল থাকুক সেটা আমি চাই।।কিন্তু আমি কাকে মা বলে ডাকব,আমি কার সাথে শেয়ার করব নিজের সব কথা।। খারাপ লাগছে বলতে পারছিনা কাউকে।।এটাও জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আমার জীবনের।। কাঁদবনা এক ফোঁটাও কারন চোখের পানি আর নেই মরুভুমি হয়ে গেছে শুকিয়ে।।।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





