সব মানুষের কাছে মিথ্যা বলা সম্ভব হলেও বাবার কাছে মিথ্যা বলতে গেলেই কেনো জানি সত্যিটা আগে চলে আসে এবং তারপর পুরো ব্যাপারটাই গোলামাল পেকে যায়।
আমার দরকার ৫০০ টাকা,ভেবেছিলাম ১০০০ টাকার কথা বলব হাত একে বারে ফাকা থাকলে দুনিয়া ফাকা ফাকা লাগে।কিন্তু বলতে গিয়ে ভুল করে সত্যটা বলে ফেললাম,বাবাও তার স্বভাবসুলভ ভাবে বলল ড্রয়ার থেকে টাকা নিয়ে যা।ড্রয়ার খুলে দেখি কয়েকটা ৫০০ টাকার নোট,এখন দুইটা নোট নিতে গেলেই সমস্যা, বিশ্বাসের একটা মান আছে না।
কেনো যে সত্যি টা বলতে গেলাম, একটু বাড়িয়ে বললে কি হত আমার মনে হয়, বেকার মানুষের আর যাই হোক কিছু নীতি আছে, এরা বাবা অথবা মুরুব্বী দের সামনে চট করে মিথ্যা বলতে পারে না
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


