somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন মাশরাফি ও তার কথা

০৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টি-টোয়েন্টির জার্সি উঠিয়ে রাখলেন ম্যাশ । একদিন ওয়ানডের জার্সিও এভাবে তুলে রাখবেন । সমগ্র বাংলাদেশকে এই ক্রিকেটই সবাইকে এক বন্দুতে দাঁড় করায় । আর মাশরাফি ... সে তো একটা আবেগ ও অনুপ্রেরণার নাম। টি-টোয়েন্টি ফরম্যাট থেকে মাশরাফি অবসরে গেলেও ইতিহাসে তিনি থাকবেন অমলিন হয়ে। নড়াইলের এক পাগল ছেলে প্রথমবার গ্র্যান্ট ফ্লাওয়ারের স্ট্যাম্প উপড়ে আমাদের স্পিডস্টার হওয়া শিখিয়েছিল। তৎকালীন সময়ে হার্ডহিটার সেবাগের স্ট্যামও উড়িয়েছিল ২০০৭ এর বিশ্বকাপে।এক সময়ের কোচ ডেভ হোয়াইটমোর বলেছিল, মাশরাফির মত খেলা পাগল প্লেয়ার এই বিশ্বে আর একটাও নেই। সবথেকে বড় কথা হল মাশরাফির সাথে পৃথিবীর কোনো খেলোয়াড় এর তুলনা চলেনা, তার তুলনা সে নিজেই ...
কিছু টুকরো কথা আমাদের এই পাগলের ...

✬ নিউজিল্যান্ডের গতিদানব 'শেন বন্ড' দুইবার সার্জারীর পরই ভয়ে ক্রিকেট ছেড়ে দেন...

✬ বিশ্ববিখ্যাত ইংলিশ অলরাউন্ডার 'এন্ড্রু ফ্লিন্টফ' মাত্র একটি সার্জারীর ভয়েই ক্রিকেট কে গুডবাই জানিয়েছেন.....

✬ একমাত্র ক্রিকেটার যিনি পরপর ৭টা মারাত্নক সার্জারী করেও এখনো ক্রিকেট চালিয়ে যাচ্ছেন... বিশ্বের কোন ফার্স্ট বোলারই দুইবারের বেশি সার্জারী করে খেলতে পারেননি কিন্তু তিনিই এই অসাধ্য ব্যাপার সাধ্য করেছেন ।

✬ একমাত্র পরিশ্রমী ক্রিকেটার যার ওজন বেড়ে যাচ্ছে বলে ক্রিকেট ছাড়ার আশংকা ছিল তাই তিনি ১মাসে ১২ কেজী ওজন কমিয়ে সবাইকে আশ্চর্য করে দিয়েছিলেন।

✬ যেকোন আঘাতে তাঁর বাম পা পঙ্গু হয়ে যেতে পারে এমন রিস্ক থাকা সত্ত্বেও তিনিই একমাত্র সাহসী মানব যিনি প্রতিটি ম্যাচে এখনো হিংস্র বাঘের মত বোলিং করে যাচ্ছেন !

✬ একমাত্র ক্রিকেটার যে প্রতি ম্যাচ শেষে হাটুতে জমে যাওয়া রস নিজে সিরিঞ্জ দিয়ে বের করে ফেলেন।

✬ তিনিই একমাত্র দেশপ্রেমিক যার একমাত্র আদরের ৫ মাস বয়সী ছেলে এ্যপোলো হাসপাতালে ভর্তি হয়ে টাইফয়েডের সঙ্গে মূত্রাশয়ের সংক্রমণ রোগে মৃত্যুর মুখো-মুখি, অথচ দেশের স্বার্থে হাজার হাজার মাইল দূরে থেকে একমাত্র ছেলের সুস্থ্যতার জন্য দু'হাত তুলে দোয়া করে দেশের জন্য মাঠে নেমেছেন।

✬ তিনিই সেই ক্রিকেটার যার একটা সময় ভোরে ঘুম ভাঙ্গার পর ১০ মিনিট সময় লাগে হাঁটু ভাঁজ করে বিছানা থেকে নামতে।

✬ আমাদের একমাত্র প্লেয়ার যে কিনা ইনজুরি বিধ্বস্ত অবস্থায় বোলিং এর কষ্টকে ভুলতে নিজেকে সান্ত্বনা দেন এই বলে "মুক্তিযোদ্ধারা পায়ে গুলি নিয়েও যুদ্ধ করে যেতে পারলে আমি কেনো সামান্য অপারেশন নিয়ে বোলিং করতে পারবো না”।


মাশরাফি থাকবে। যতদিন ক্রিকেট নামক খেলা থাকবে। যতদিন সেই খেলায় লাল সবুজ জার্সিতে টাইগাররা নামবে। ততদিন উচ্চারিত হবে মাশরাফি নামক এক ভদ্রলোকের নাম । বুজতে পারছি, ক্রিকেটপ্রেমীদের চাপে বোর্ড পিছু হটবে। কিন্তু আবার এটাও মনে হচ্ছে এমনকি বোর্ড চাইলেও মাশরাফি আর ব্যাক করবে না। কারন এই নতজানুতার আর মেরুদন্ডহীনতার যুগে মাশরাফি এক বিরল ব্যাতিক্রম। মাশরাফি তুমি বরং মাথা উঁচু করেই বিদায় নাও। তোমার এই আত্মমর্যাদাবোধ আমাদের একটা প্রজন্মকেই সর্বক্ষেত্রে পথ দেখাক। মাশরাফি তোমার জন্য ভালবাসা।

সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:৩৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আদর্শের মুখোশ, নাকি অনলাইন প্রোপাগান্ডা: 'ন্যায়পরায়ণ' সাজার আড়ালে আসল রূপ কোনটা?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ৮:২২



ধর্ম, নৈতিকতা আর আদর্শের মুখোশ পরে যখন ভেতরে ভেতরে চরম অবক্ষয় চলে, তখন সাধারণ মানুষ হিসেবে মুখ বুজে মেনে নেওয়া কঠিন!
ধর্ষণের অভিযোগ এআই (AI) দাবি করা কিংবা অনৈতিক ঘটনাকে ‘দ্বিতীয়... ...বাকিটুকু পড়ুন

সুখী শিক্ষার্থীরাই ভালো শিক্ষার্থী, ওরাই সবচেয়ে মেধাবী

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ৯:৩৮

​আজকের প্রতিযোগিতাপূর্ণ শিক্ষাব্যবস্থায় আমরা ‘মেধা’ শব্দটিকে জিপিএ-৫, গোল্ডেন মেডেল কিংবা পরীক্ষার খাতার নম্বরের ফ্রেমে বন্দি করে ফেলেছি। ভোর থেকে গভীর রাত পর্যন্ত কোচিং, প্রাইভেট আর মুখস্থ বিদ্যার যাঁতাকলে পিষ্ট হওয়া... ...বাকিটুকু পড়ুন

মওলা

লিখেছেন আরমান আরজু, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১০:১৪

মাহরাম নয়, এমন পুরুষকে কি একজন স্ত্রীলোক নিজের স্তনের দুধ পান করাতে পারবেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২১

আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: সাহলা বিনতে সুহাইল নবী করীম ﷺ-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল! আমার নিকট সালেমের আসাটা আবু হুযাইফা ভালো মনে করছেন না। নবী বললেন:... ...বাকিটুকু পড়ুন

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

×