একটি খোলা চিঠি
০৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মেয়ে ,
খুব একা একা লাগছে। বর্ষা চলে গেছে, শরৎও চলে যাবে। ঠিক এমন করে বাকি ঋতুগুলোও চলে যাবে, তোমার মত। পরিবর্তিত হবে আকাশের নীল বর্ণ, তোমার মত। ভালবাসা ভুল, নাকি ভুল মানুষকে ভালবেসেছিলাম--- এ রহস্য উদ্ধার করতে করতেই চলে যাবে আমার জীবনের কিছু সময়। বর্ণচোরা শব্দটি বৈশ্বিক উষ্ণতার প্রভাবে আমার হৃদপিন্ডটাও ধীরে ধীরে গলে পড়বে। আমি এক মহাসমুদ্র পাড়ি দিব তোমাকে ছাড়া। একা হয়ে যাব ধীরে ধীরে,আগের চেয়ে অনেক বেশী। শ্রাবনের বৃষ্টিতে ভিজব মাঝে মাঝে। কেননা এতে আকাশ থেকে ঝড়ে পড়া নিষ্ফল বৃষ্টি আমার মনে বেগুনি রঙের আবাদি ফসল নীল ঢেলে তাকে আরও গাঢ় রং দেবে। আর তুমি হবে আমার চোখে এক পশলা বৃষ্টি। সারা দিন ঝরে ঝরে পড়বে। কত ইচ্ছা আর আকাঙ্খা নিয়ে আমি প্রতিবারের মতো তোমার দ্বারে যাব। তুমি আমাকে বার বার ফিরিয়ে দিয়ো। তুমি আমার জীবনের চির বর্ষা হয়ে যেয়ো। তুমি আমার গতানুগতিক ভাবনার বালির বাধ হয়ে আষ্টেপৃষ্ঠে আমাকে আঁকড়ে ধরে থেকো নিজেও ভাবনা হয়ে । আজ আমার নীল বর্ণের নদীটায় জোয়ার এসেছে। ভাটায় কখন ফিরবে পানি, জানি না। জানি না অনেক কিছুই। জানতেও চাই না। অর্থহীন ভালবাসার নীল নদীর ঢেউ হয়ে কিংবা ছোট্ট একুরিয়ামে ছোট্ট ভাবনার সীমিত জগতে আমার বিশাল অস্তিত্ব বন্দি করব আমি। ভুবনভোলানো হাসিটাও আর পিছু ফিরে দেখব না। আর কখনো তোমাকে রাগ ভাংগানো চিঠিও লিখব না। কেননা যাওয়ার আগে কিভাবে রাগ করতে হয় তা তুমি শিখিয়ে দিয়েছিলে। আর তার সাথে শিখিয়েছিলে কিভাবে একাকিত্ব জয় করতে হয়।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ইসিয়াক, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩১

শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।
ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ।
স্নিগ্ধ বাতাস দোলা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুন