somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু ব্লগার ,আমি আর আমার অপরিপক্ক্ব কথা

২৫ শে জুন, ২০১৮ রাত ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুরুতে সবাইকে বর্ষা শুভেচ্ছা। আমি খুব একটা লিখতে পারি না তবে আমি খুব মনোযোগ দিয়ে সবার লেখা পড়ি । কিছু ব্লগারের নাম বলি তাদের লেখা আমার ভাল লাগে তাদের লেখার ধরন দেখে বোঝা যায় লেখার মানূষ টা কেমন । এই চাঁদগাজী সাহেব কিন্তু আমার দেখা খুব বিচক্ষন একটা লোক ,তার রাজনীতি পর্যাবেক্ষন খুব ভাল । আবার রাজীব নুর তিনি মনে হয় স্বচ্ছ পানির মত আর সনেট কবি তার নিজস্ব ভাবধারা বজায় রেখে কবিতা লিখেই যাচ্ছেন । আবার কাওসার চৌধুরী উনি কিন্তু ভাল গল্প লিখতে পারেন , আচ্ছা আপনি কি বই বের করতে পারেন না, ভাল লিখেন তো, তাকিয়ে দেখেন সামিয়া ইতি ব্লগারে দিকে এবার উনার বই কিন্তু বের করেছেন। আপনি লিখুন আমরা আছি ।আরও আছে সানবীর খান অরন্য, উনি মনে হয় প্রেমিক মানুষ উনার লেখা পরে আবার প্রেমে পড়তে ইচ্ছা করে ,শাহরিয়ার কবির উনিও সেইম । আরও কত ব্লগার আছে ... একটা বিস্তৃন পরিবার আর আমি অতিথি ।

এবার নিজের কথা বলি।

আমার বই পড়ার মারাত্নক অভ্যাস আছে ,পকেটে টাকা নাই কিন্তু বই দেখলে মাথা ঠিক থাকে না । ঈদের আগের দিন এক বন্ধু শবনম আর আগুনপাখি গিফট করছে, আমি আবার একটু নির্লজ্জ টাইপ কিছু মানুষের কাছে থেকে আমি জোর করেই বই গিফট নেই ।


আমি পড়াশুনা শেষ করেছি বছর তিনেক হইল কিন্তু চাকরী আমার দ্বারা কেনো জানি হচ্ছে না গত ৪ মাস ধরে বেকার । আসলে রাজনীতি নিয়ে আমার একটা বিরাট চিন্তা আছে । বাসায় কোনো ভাবেই রাজী না । মা তো বলেই বসেছে এত টাকা খরচ করে পড়াশুনা করালাম রাজনীতি করার জন্য? একটাই ছেলে তুই ভাল দেখে একটা চাকরি করবি বিয়ে করবি সুখে শান্তিতে থাকবি। আমি তো হেসেই খুন ! এই কি জীবন । এদিকে ছেলে নেতা হবে আর বিয়ের জন্য মেয়ে দিবে কে ? কার মেয়ে এত ফেলনা ? কি অদ্ভুত এক সংকট। কিন্তু আমিও কম ত্যাদড় না, বাসায় বলছি আমি আর ২-৩ বছর আছি , চাকরী করব বিয়ে করব দ্যান রাজনীতিতে আসছি। মা'র মন খারাপ হইলেও বাবা কিছু বলে নাই আর বলারই বা কি আছে আমি তো তার পথেই হাটছি । ছেলে বাবার মতই হবে এতে অস্বাভাবিক কিছু নাই।

দেশের রাজনীতিতে গ্রাজুয়েশন করা ছেলেদের আগ্রহ খুবই কম। যাদের সব থেকে বেশি আগ্রহ তারা এলাকার এসএসসি ফেইল করা হ্যাডম । এভাবেই দেশ যাবে সামনে ! অনেকেই দেশকে নিয়ে ভাবে শুধু ভাবার জন্যই মনে হয় । আমি কারও মুখ থেকে দেশ নিয়ে পজেটিভ খুব কম শুনি , বেশির ভাগ যা শুনি তা হলো দেশে চাকুরী নাই , চালের দাম বাড়ছে ,রাস্তা ঘাট ঠিক নাই আর কত কি ! অস্বীকার করার যো নাই।

একবার এক আংকেলকে বলতে শুনেছিলাম দেশের কি জগন্য অবস্থা এই দেশে কি মানুষ থাকতে পারে ? খালি দুর্নীতি ,মারামারি ,রাস্তায় পানি দেশ গোল্লায় গেল। আমি সাইডে দাড়িয়েছিলাম উনারে বললাম আসলেই ঠিক কইছেন এভাবে কি সম্ভব ! এর থেকে স্কলারশিপ পাইছি বাইরে যাওয়াই ভাল। উনি গদ গদ হয়ে বললেন ঠিক বাবা যাও ওই খানেই সেটেল হও আমার ছেলেও দুই এক মাসের মধ্য ইতালীতে যাচ্ছে পরে আমাদেরও নিবে । আমি বলেছিলাম আমি দেশের রাজনীতির উপর স্কলারশিপ নিব আংকেল দেশটা কে মেরামত করব উনিও মনে হয় আমাকে মোটামুটি অভদ্রের কাতারে ফালায়ে দিয়েছিলেন । যাই হোক, উনার সাথে আমার রেগুলার দেখা সাক্ষাত আড্ডা হয় ।

তবে একটা কথা বলি শুধু আমিই না আগামীতে দেখবেন অনেক তরুন ছেলেই রাজনীতিতে আসছে । আমার এক বড় ভাই এবার এমপি প্রার্থী মোটামুটি ভাবে হইতে পারে ।

শেষ কথা হইল আমি লিখতে পারি না কিন্তু টাইপ করতে পারি
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৮ রাত ৯:৩১
১৯টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মুমূর্ষু কবিতা

লিখেছেন সালমান মাহফুজ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১১



আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ এসেছে শরৎ

লিখেছেন ইসিয়াক, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩১



শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।

ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ। 

স্নিগ্ধ  বাতাস দোলা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×