somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাগজের নৌকা- শেষ পর্ব

৩১ শে মে, ২০২০ দুপুর ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আগের পর্ব-https://www.somewhereinblog.net/blog/mhanif89/3029953

আপনার শৈশবের কথা মনে পড়ে জজো?
   হুঁ, শৈশবটা রাজশাহীতে কাটিয়েছি। বড় বড় আম বাগান। একটু বৃষ্টি হলেই দৌঁড়ে যেতাম।দল বেঁধে আম কুড়াতাম। আপনার?
   আমারটা বললে ফুরাবে না। রাতের বেলা অন্ধকারে জোঁনাকী ধরতাম। ভোরবেলা ফুল কুড়াতে যেতাম। পূর্ণিমা রাতে পুকুর ঘাটে বসে চাঁদের আলোয় গল্প করতাম। ইস, সেদিনগুলো যদি ফিরে পেতাম। সেই সুখের দিনগুলো।
   অতীতের দিনগুলো কখনো ফিরে আসে না। তবু নিজের ভালবাসা দিয়ে আবার  শৈশবে ফেরা যায় খেয়া।
  আপনি পূনর্জন্মের কথা বলছেন?
   সবাই সন্তানের মাঝে তার অস্তিত্ব খূঁজে পায়। এটাকে পূনর্জন্ম বলতে দোষ কোথায়?
   দোষ আছে জজো। ওটা আরেকটা জীবন। সে জীবনের মাঝে নিজেকে কল্পনা করা যায় মাত্র, অস্তিত্ব নয়। অস্তিত্বের জন্য চাই নিজেকে। নিজের শ্বাস-প্রশ্বাস আর কর্মকে। এ ও বড় চিরন্তন। স্বাভাবিকতার দ্বারে দ্বারে তার অবস্থান। আপন আপন শক্তি দিয়েই তাকে মাপতে হয়। সন্তান সে অন্য জিনিস। ভালবাসার উৎসর্গ হৃদয় নিংরানো ধন।
   হুঁ, সবাই সন্তানকে গভীর ভাবে ভালবাসে।
  কারণ মানুষের ভালবাসা অনেকটা পৃথিবীর মত। পৃথিবী যেমন সব কিছুকেই তার কেন্দ্রের দিকে টানে। স্নেহ-ভালবাসাও সেরকম, সেটা নিম্নমুখী।
   আপনার সন্তানকে কি নামে ডাকতে চান খেয়া?
   সেতো ভেবে দেখিনি জজো।    তবে ছবি বলে ডাকবেন। এ ডাকনাম। মেয়ে হলে রাখবেন। এটুকু আপনাকে দিলাম।
   আর ছেলে হলে?
   তবে রোজ।
   আপনার স্মৃতিকে রেখে দিতে চান?
   আমি স্মৃতিহারা নই, স্মৃতি রাখতে ভালবাসি।
  বেশ, কথা দিলাম। আর কিছু?
   এর বাইরে কিছু নয়।
   বলে জজো ক্যামেরাটা আমার হাতে তুলে দিল। আমি ছেলেমেয়েদের লাফালাফি আর গায়ে জল ছিটানোর ফটো তুললাম। আমার সাথে জজোও তুললো। আমার হাতে একটা সাদা কাগজ ছিল। কাগজটা দিয়ে আমি একটা নৌকা বানালাম। কাগজের নৌকা। বানিয়ে পুকুরের পানিতে ভাসিয়ে দিলাম। নৌকাটা ভেসে ভেসে মাঝপুকুরে চলে গেল।
  ভজজো বললো, এটাই কি আমাদের শেষ দেখা?
   আমি বললাম, আমায় দেখতে আসবেন?    যদি চান তো?
   যদি না চাই?
   তবে হঠাৎ যেন দেখা হয়।
   তাতে লাভ?
   আজ যেমন আপনি শৈশবে ফিরে গেছেন, সেদিন আমিও নিজেকে ফিরে পাব।
    সে ফিরে পাওয়ায় কোন আনন্দ থাকবে না জজো।
   তবে কি এখানেই আমার শেষ খেয়া?
   আমি জানি না। আমার খুব কষ্ট হচ্ছে।
   আপনারতো কষ্ট হবার কথা নয় খেয়া?
   সব প্রশ্নের উত্তর দেয়া যায় না জজো।
   তবে কি ভেবে নিব আপনিও আমায় ভূলে থাকতে পারবেন না?
   আপনি কিছুই ভাববেন না। তাতে শুধুই কষ্ট পাবেন।
   কষ্ট পেলেও আমি ভাববো। আমায় ভাবতে হবে খেয়া।
   সেটুকু আপনার, আমি জোর করব না।
   আপনাকে করতে হবে।
   বেলা ডুবে যাচ্ছে। আজ চলুন।আমাকে যেতে হবে।
   আপনি যাবেন না খেয়া।
   না জজো। আমাকে যেতেই হবে। প্লিজ আমাকে আটকাবেন না। সূর্য ডুবতে বসেছে। সন্ধ্যা হচ্ছে। আমার আর দেরি করা যায় না।
   আর একটু সময় খেয়া। প্লিজ আর একটু সময়।
   জজোর রিকোয়েস্ট আমার পক্ষে রাখা সম্ভব হল না। আমি চলে আসলাম। তখন  সূর্য ডুবে গেছে। আঁধার নেমেছে চারিদিকে।
   জজো বারবার করে বললো সে রেখে আসবে কিন্ত আমার ভাল লাগছিল না। মনে হচ্ছিল ওর ভালবাসা আমাকে দূর্বল করে তুলছে। আমি যেন ওকে ভালবেসে ফেলছি।
  জোরে হেঁটে এসে আমি একটা ট্যাক্সি নিলাম। ট্যাক্সি ছুটে চলতে লাগলো। রাস্তার চারপাশে কোলাহল। কিছুক্ষন চলার পর জানালার ফাঁক দিয়ে ভরা পূর্ণিমার আলো এসে আমার মুখের উপর পড়লো। আমার বুকটা বিষাদে ফেটে যেতে লাগলো। শরীরে দমকা হাওয়া বইতে শুরু করলো। আনমনা মনটা নিয়ে বাইরে তাকালাম। কিন্তু আমার বড় একা লাগা শুরু হল। আমি ভাবতে লাগলাম। এতক্ষণ কে যেন আমার সঙ্গে ছিল? আমায় ভালবাসতো। আমাকে আপন করে নেয়ার জন্য ব্যাকুল  ছিল। অথচ আমি এখন একা। কিছুক্ষন পর  আরো একা হব। জজো আজ অস্ট্রেলিয়া চলে যাচ্ছে। ও চলে গেলে আমার কষ্ট হবে না তো? সইতে পারবো তো হৃদয় হারানোর এ জ্বালা?জজো ভাল থাকবে তো? মনে রাখবে তো আমাকে? জজো পাশে থাকলে ভাল লাগে। এখন থাকলেও ভাল লাগতো। ভীষন ভালো।
অথচ এখন থেকে আমি একা। বড় একা।
জজো---আমার প্রেম, আমার ভালবাসা। আমার একদম কাছের কেউ----একদম কাছের----অন্তরের-----একদম নিশ্বাসের ভিতরকার।
   না, না, জজো কোথায়? কোথায়----? কতদূরে-----? আমাকে ফিরে যেতে হবে। জজোকে আটকাতে হবে-- হবেই-----।
   কিন্তু পূবালী হাওয়া বইছে। পালে ঝড় নেমেছে ভীষণ, দমকা উঠেছে। ফিরবার পথ কোথায়?
সমাপ্ত।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০২০ দুপুর ১২:২৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছিলেন ইউনুস স্যার!

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৪



অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়ে গেলেও নতুন বাংলাদেশ গড়ার সার্বিক দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার। দীর্ঘ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের প্রত্যাবর্তন

লিখেছেন কিরকুট, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪

*** জামাত শিবির এর যারা আছেন তারা দয়ে করে প্রবেশ করবেন না ***


বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন আর কেবল একটি দলের ভাগ্যের প্রশ্ন নয় এটি রাজনৈতিক ভারসাম্য, গণতান্ত্রিক কাঠামো... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে

লিখেছেন অর্ক, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২২



পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে। দুর্ধর্ষ মাফিয়া একটি রাষ্ট্রের মালিক হতে যাচ্ছে। দেশ সীমানা ভূখণ্ডের গণ্ডি পেরিয়ে, পৃথিবীর জন্যই অত্যন্ত বিপদজনক। অবশ্য নির্মম বাস্তবতা হলো, আগাগোড়া অসভ্য,... ...বাকিটুকু পড়ুন

অবশেষে দেশে গণতন্ত্র কায়েম হইলো

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৩

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আমাদের আর কোন টেনশন রইলো না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমেই মূলত দেশ আবার গণতন্ত্রের ট্রেনে যাত্রা শুরু করলো।... ...বাকিটুকু পড়ুন

রঙিন ডালিম ফলের একটি ব্যতিক্রমি অঙ্গ বিশ্লেষন ( Anatomy of Pomegranate )

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১১


সবুজ পাতার আড়াল ভেঙে
ডালিম ঝুলে লাজুক রঙে
বাইরে রক্তিম খোলস কঠিন
ভিতরে দারুন জীবন রঙিন।
শত দানার গোপন ভুবন
একসাথে বাঁধা মধুর টান
হৃদয়ের হাজার স্বপ্ন যেন
লুকিয়ে থাকা রক্তিম গান।

উপরে প্রচ্ছদ চিত্রে রেনেসাঁ... ...বাকিটুকু পড়ুন

×