বিধ্বস্ত এই আমি আর জাগিব না,
কোন কোলাহলে খেয়ালের ভুলে হাসিব না।
কিছু বাকি নেই হারানোর তাই এই পণ,
সর্বস্ব হারিয়েও মুসাফির করিবেনা ক্রন্দন।
মরুতে সাইমুম আঘাত হেনেছে
বালিয়াড়ি ডাকে আয় কাছে আয়,
গন্তব্য হারিয়ে মুসাফির ফিরবেনা স্বপ্নিল মরীচিকায়।
যে আভা ছড়িয়ে রবি হাসে প্রভাত বেলায়
আজি তারই রূপ বেদনাবিধুর মণিকোঠায়।
আর জাগিব কি এ প্রভাতে,না কি জাগিব না
শত রজনী পেরুবে আনন্দ উল্লাসে
আমি কভু জাগিব না।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


